‘ইরানের শত শত বিজ্ঞানীর মস্তিষ্কে পরমাণু জ্ঞান, বোমা মেরে ধ্বংস করা অসম্ভব’
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের শত শত বিজ্ঞানীর মস্তিষ্কে পরমাণু জ্ঞান রয়েছে। চাইলেই তা বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলায়েদ্দিন বোরুজের্দি।
গত বুধবার ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করে সে। পশ্চিমা দেশগুলো আবারও নতুন কোনো ভুল করলে তেহরান তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেয় সে।
ইরানের পরমাণু সক্ষমতার প্রসঙ্গে আলায়েদ্দিন বোরুজের্দি বলেছে, এই জ্ঞান এখন শত শত ইরানি বিজ্ঞানীর মস্তিষ্কে প্রোথিত। বোমা মেরে এই জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়। বরং তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান কখনোই পিছু হটবে না। পশ্চিমা দেশগুলো কোনো ভুল করলে ইরান তার উপযুক্ত জবাব দেবে, অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও দেবে।
সম্প্রতি ইরানকে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ (স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল) চালু করার হুমকি দিয়েছে ইউরোপীয় দেশগুলো। এর জবাবে সে বলেছে, যদি তারা আবার এই ভুল করে, তবে সংসদ ও সরকার এর চেয়েও কঠোর পদক্ষেপ নেবে।
সে স্মরণ করিয়ে দেয়, এর আগেও দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন ইরান তার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করে। সংসদীয় বিলের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং গার্ডিয়ান কাউন্সিল তা অনুমোদন করে কার্যকর করে।
বোরুজের্দি বলেছে, ইরান কোনো ভয় পাওয়ার দেশ নয়। আমরা আশা করি ইউরোপ বুদ্ধিমত্তার পরিচয় দেবে। আমাদের বৈধ অধিকার থেকে আমাদের কেউ সরাতে পারবে না।
সে বলেছে, আমরা মূলত আলোচনার বিপক্ষে নই। তবে আলোচনার আগে অবশ্যই আমাদের অধিকারকে সম্মান করতে হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো আমাদের সার্বভৌম অধিকার, যা আমাদের জাতীয় প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাবো।
সাক্ষাৎকারের শেষাংশে সে বলেছে, যতক্ষণ পর্যন্ত ইরানের সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দেওয়া না হয়, ততক্ষণ আলোচনার কোনো অর্থ নেই। ইউরেনিয়াম ‘শূন্য সমৃদ্ধকরণ’-এর পশ্চিমা দাবি কোনোভাবেই ইরান মেনে নেবে না বলে জানায় সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন -মাসুদ পেজেশকিয়ান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের গোপন নথিপত্র ‘ব্যাটেল প্লান’ তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়!
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভোগ্য পণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্লাস্টার মিসাইল আঘাত হানলো দখলদারদের উপর
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের চলন্ত ট্যাংকের উপর উঠে ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে ধ্বংস করার এক ঐতিহাসিক ঘটনার দৃশ্য।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












