‘আ’লীগের সময় ভারতের সাথে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল’
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কুমিল্লা সংবাদাদতা:
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেছে, আ’লীগের সময় ভারতের সাথে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল। ভারতীয় ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সে বলেছে, যারা এর বিরোধিতা করেছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই সিরিয়ালে আমাদের ভাই হাদি পড়েছে। আমাদেরকেও টার্গেট করেছে। আমরা মারা গেলে কী হবে, এরকম হাসনাত প্রতিটি গ্রামে গ্রামে দাঁড়িয়ে যাবে।
গত বুধবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেছে।
হাসনাত বলেছে, পাসপোর্ট, ভিসা ছাড়া আওয়ামী লীগের অন্তত ৩০ হাজার সন্ত্রাসীকে ভারত আশ্রয় দিয়ে লালন-পালন করছে। ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন-পালন করবে আর আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব? এতো ঠেকা লাগেনি।
সে বলেছে, ভারত আমাদের দেশের সন্ত্রাসগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়, অর্থ ও ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দেয়। আমাদের দেশে এসে তারা একটার পর একটা অপরাধ করছে। এখন আমরা যদি তাদের বলি, তোমরা এসব বন্ধ না করলে আমরাও তোমাদের দেশের সন্ত্রাসীদের অর্থ ও ট্রেনিং দেবো, তাহলে কি আমাদের অপরাধ হবে? তাদেরকে বারবার বলা হয়েছে কিন্তু তারা এসব বন্ধ করেনি।
সে আরো বলেছে, সীমান্তে আমাদের দেখলে গুলি করবেন, আমরাও বসে থাকব না। এখন থেকে সীমান্তে ভারতীয়রা গুলি করলে আমরা গুলি করতে না পারলেও ঢিল তো মারতে পারব। আর এখন ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)