‘আয়রন ডোম’ ভেদ করে ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইরান
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
দখলদার ইসরায়েলের উচ্চপ্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’কে ভেদ করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এই হামলা আসে দখলদার ইসরায়েল কর্তৃক ইরানে ধারাবাহিক বিমান হামলার ২৪ ঘণ্টার মধ্যেই। খবর এনডিটিভি’র।
দখলদার ইসরায়েলের জন্য ‘আয়রন ডোম’ শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং তা দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত। এই প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও রকেট আকাশেই ধ্বংস করে দেয়ার জন্য পরিচিত। তবে এবার ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা বলয় ভেদ করে রাজধানী তেল আবিবে ভয়ংকর ধ্বংসযজ্ঞ চালায়।
দ্য টাইমস যাচাই করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত মার্গানিট টাওয়ারের পাশে অবস্থিত আইডিএফ সদর দপ্তরের দিকে ছুটে যায়।
১৯ সেকেন্ডের ওই ভিডিওতে একটি ক্ষেপণাস্ত্র আকাশ চিরে ছুটে আসতে দেখা যায়, যেটি আয়রন ডোম প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর পর মুহূর্তেই প্রচ- শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের গোলায় পরিণত হয় ক্ষেপণাস্ত্রটি এবং আঘাত হানে লক্ষ্যবস্তুতে।
গত জুমুয়াবার সকালে দখলদার ইসরায়েল প্রথমে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরই জবাবে তেহরান দখলদার ইসরায়েলে এই পাল্টা হামলা চালায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












