‘আমেরিকায় এক আওয়ামী চোর পরিবার রোলস রয়েসে মসজিদে যায়’
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকায় এক আওয়ামী চোর পরিবার রোলস রয়েসে মসজিদে যায় বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি।
গত বৃহস্পতিবার (২৬ জুন) অনলাইনে এক বক্তব্যে রনি বলেন, আমি একটি আওয়ামী লীগ পরিবারের কথা বলবো যাদের সবাই চোর। কৌশলগত কারণে নাম বলছি না। বাপ এমপি, ছেলে এমপি, ভাই এমপি, জামাই এমপি, এমনকি বেহাইও এমপি ও মন্ত্রী ছিল।
তিনি বলেন, কিন্তু যেখানে যেখানে তার আত্মীয়স্বজন আছে সবাই চোর। কেউ বড় চোর, কেউ ছোট চোর, কেউ ডাকাত এবং একই সঙ্গে এদের চরিত্রও ভালো না। এরকম একটা চোর পরিবার আমেরিকাতে আছে।
রনি জানান, আমেরিকাতে আশ্রয় নিয়েছে এই বিপদের এই সময়টিতে, এমন একজন আওয়ামী লীগের সমর্থক আমাকে মাঝে মাঝে টেলিফোন করে এবং তিনি বলেন, রনি ভাই বহুদিন ধরে আমেরিকাতে আছি। সকাল থেকে রাত অবধি ১০-১২ ঘণ্টা পরিশ্রম করি। দুটো ডাল ভাত জোগাড় জান বের হয়ে যায়। একটা বাড়ি করেছি, একটা গাড়ি করেছি। লোন দিতে দিতে মানে ঘুম হারাম।
'এই যে আমেরিকাতে আমি যেখানে আছি, আমার পাশে সবচেয়ে দামি একটা বাড়ি আছে। বাপ-বেটা এসে এখানে আছে। এখানে বাপের রোলস রয়েস গাড়ি, ছেলের রোলস রয়েস গাড়ি। আর এই বাপ-বেটা চোর এই রোলস রয়েস গাড়িতে করে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। আমরা যারা দেখি লজ্জায় আমাদের একবার মনে হয় থাপড়াইয়া গাল ফাটায় ফেলি, কিন্তু পারি না। দ্বিতীয়ত এরা এই যে রোলস রয়েস গাড়িতে আসে এদের কোনো লজ্জা শরম নাই।'
'ওরা যে রোলস রয়েস গাড়িতে আসে এটা দেখে আমরা লজ্জায় মরে যাই। যেহেতু আমরা ওখানে কমিউনিটিতে সবাই আমাদেরকে আওয়ামী লীগ হিসেবে জানে। ওখানে জামায়াতের লোক আছে। তারপরে বিএনপির লোক আছে। অন্যান্য দলের লোক আছে। তো আমাদেরকে খোটা দেয় যে এই দেখো, তোমাদের চোর ফ্যামিলি বা চোর আসছে। ওই দেখ ওই বাড়িতে থাকে, চোরের বাড়ি। ওদের এই সকল কথাবার্তা আমরা যখন শুনি, লজ্জায় মানে মাথা নুয়ে থাকি। কিন্তু ওই চোরের দল তারা হাসি মুখে আসে।'
রনি বলেন, 'আমি ওই চোর ফ্যামিলিটাকে খুব ঘনিষ্ঠভাবে চিনি। রাজনীতি তাদের ব্যবসা, তারা জনগণের টাকা মারছে। তারা অনেক বড় বড় মানুষের টাকা মেরেছে। সব জায়গাতে তারা এই চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করার জন্য তারা পরিবারতন্ত্রকে যেভাবে ব্যবহার করেছে এটা বিরল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)