‘আগে চাঁদা দিতে হতো একজনরে, এখন দিতে হইতেছে চার-পাঁচজনরে’
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আশির, ১৩৯২ শামসী সন , ২৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার একজন ব্যবসায়ী জায়েদুল (ছদ্মনাম)। ব্যবসা সম্পর্কে জানতে চাইলে তিনি জানালেন, ভালো নেই।
কারণ হিসেবে তিনি বললেন, “আগে চাঁদা দিতে হতো একজনরে, এখন দিতে হইতেছে চার-পাঁচজনরে। তাহলে কীভাবে ভালো থাকি বলেন?”
গত পাঁচই অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে একের পর এক চাঁদাবাজির কারণে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান ঢাকার অনেক ব্যবসায়ীরা। অধিকাংশক্ষেত্রেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়ে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলটি ইতোমধ্যে প্রায় দেড় হাজারের মতো নেতাকর্মীকে বহিষ্কারও করেছে। কিন্তু তারপরও তাদেরকে নিয়ন্ত্রণে রীতিমত বেগ পেতে হচ্ছে দলটিকে।
এ অবস্থার জন্য সিনিয়র নেতাদের কেউ কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকেই দুষছেন।
যশোর থেকে সবজিভর্তি ট্রাক নিয়ে ঢাকায় এসেছেন চালক সেলিম। যাত্রাবাড়ী পর্যন্ত আসতে পথে তাকে চাঁদা দিতে হয়েছে অন্তত চারটি পয়েন্টে।
"যশোর থেকে নড়াইলে ঢুকার পর একবার চাঁন্দা দিতি হয়। এরপর গোপালগঞ্জ, ফরিদপুর, তারপর ঢাকার যাত্রাবাড়ীতে ঢুকে ৪০ টাকা, ৫০ টাকা করে চাঁন্দা দিয়া লাগে," বলছিলেন সেলিম।
এখানেই শেষ নয়। সবজি নিয়ে কারওয়ান বাজারে পৌঁছানোর গাড়ি রাখার জন্য এই চালককে গুনতে হয়েছে আরও দুইশ' টাকা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি, মশলা, মাছসহ নানান পণ্য নিয়ে প্রতিদিন কয়েকশ ট্রাক ও পিকআপ ভ্যান আসে ঢাকায় সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজারে।
বাজারে পণ্য আনার পর দুই ধাপে চাঁদার টাকা দিতে হয় বলে জানিয়েছেন গাড়ি চালক ও ব্যবসায়ীরা।
এর মধ্যে গাড়ি রাখার জন্য প্রথমধাপে আকারভেদে দিতে হয় একশ' থেকে তিনশ' টাকা। এরপর পণ্য খালাস করার জন্য ফের ট্রাকপ্রতি গুনতে হয় কমপক্ষে এক হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থায়ন সংকটে ধুঁকছে এসএমই খাত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই থেকেই নতুন বেতন কাঠামোয় বেতন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন -প্রধানমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক বাগানেই ২২ জাতের বিদেশি লংগানের বাম্পার ফলন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)