‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল’
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি বলেন, অনেকে মনে করছেন, বিএনপি জিতে যাবে এবং এটি নিশ্চিতভাবেই দলের পক্ষে বড় প্রভাব তৈরি করতে পারে।
সম্প্রতি এ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, তবে এই সম্ভাবনার কিছু ঝুঁকিও আছে।
বিএনপির প্রায় নিশ্চিত জয়ের ধারণা তৈরি হলে প্রশাসন, পুলিশ ও মিডিয়া সবাই এলাইন বা একীভূত হয়ে যেতে পারে। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত তাদের এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং ন্যায়বিচারের সঙ্গে কাজ করতে হবে। তবে কিছু প্রাইভেট মিডিয়া বা কর্মকর্তারা অজান্তে একটি দলের পক্ষে যেতে পারে।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে প্রশাসন ও পুলিশের মধ্যে ক্ষমতাসহিষ্ণু মানসিকতা তৈরি হয়েছে।
এখন যদি বিএনপি প্রায় নিশ্চিত জয় অর্জন করতে শুরু করে, কিছু অতি-উৎসাহী পদক্ষেপ দলের জয়কে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই বিএনপির প্রয়োজন হবে প্রো-অ্যাক্টিভ মনিটরিং, যাতে কোনো প্রার্থী বা কর্মীর আচরণ বা সরকারি কর্মকর্তাদের অতি-উৎসাহ দলের জয়কে ক্ষতিগ্রস্ত না করে।
তিনি বলেন, জনগণ যখন জানতে পারে কোন দল জিততে পারে, তখন তাদের মনোভাব পরিবর্তিত হতে পারে। বিশেষ করে যাদের ফ্লোটিং ভোট আছে- যারা এখনো নিশ্চিত নয় কাদের ভোট দেবেন।
তরুণ ভোটারদের ক্ষেত্রে, যারা ৩৫ বছরের নিচে এবং প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের ভোটের প্যাটার্ন অনিশ্চিত। সাধারণত বাংলাদেশে দেখা যায়, যখন একটি দল প্রায় নিশ্চিতভাবে জেতার পথে থাকে, তখন ফ্লোটিং ভোটারদের সেই দলের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বেশি থাকে।
তিনি আরো বলেন, নির্বাচনী এলাকায় যদি বিএনপি প্রার্থী সক্রিয়ভাবে কাজ করে এবং সরকারি প্রকল্পের সমন্বয় সঠিকভাবে দেখাতে পারে, তবে ভোটাররা সহজেই প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত হবে। এভাবেই নিশ্চিত জয়ের জোয়ার দলকে বড় মার্জিনে জেতাতে সাহায্য করতে পারে।
তিনি বলেন, এই নির্বাচনটা বিএনপিকে নিজের উদ্যোগেই যাতে বিতর্কিত না হয় সেই চেষ্টা করতে হবে।
শেষ পর্যন্ত বিএনপির বড় বিজয়ের সম্ভাবনা রয়েছে। আমরা চাই, নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে হোক। দলগুলো অবশ্যই তাদের কৌশল ব্যবহার করবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে। তবে সেটা যাতে কোনোভাবে রেডলাইন ক্রস না করে। নির্বাচনের পুরো প্রক্রিয়াটি গ্রহণযোগ্য হতে হবে, না হলে আমাদের সামনে বড় ঝুঁকি তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












