‘অস্ত্রধারীদের পাহারায়’ তোলা হচ্ছে কোটি টাকার বালু
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে একাধিক কাটার মেশিন (ড্রেজার) দিয়ে রাত-দিন দফায় দফায় তোলা হচ্ছে বালু। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে তোলা এসব বালু টোকেনের মাধ্যমে বিভিন্ন জেলায় বিক্রি করছে প্রভাবশালী একটি মহল। ক্ষমতার দাপট দেখাতে বালু উত্তোলনের অন্তরালে চলে অস্ত্রের মহড়া। অস্ত্রধারী একটি গ্রুপ পাহারা দিয়ে বালু উত্তোলন করে থাকে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, পদ্মা নদী থেকে দেদার এভাবে অবৈধ পন্থায় বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ভূমি ক্ষয় এবং মিঠা পানির মাছের বিলুপ্তি ঘটছে। এতে স্থানীয় আবাদি জমি, বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ছোট-বড় দুই শতাধিক বাল্কহেড অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে গড়ে প্রতিদিন প্রায় ২০ লাখ ফুট বালু বিভিন্ন জেলায় টোকেনের মাধ্যমে চলে যাচ্ছে। অপরিচিত কেউ গেলে অস্ত্রধারী এই গ্রুপ স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে; যাতে কেউ বালু উত্তোলন এলাকায় যাওয়ার সাহস পায় না, গেলেও যেন কেউ ছবি তুলতে না পারে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে আসলাম প্রামাণিক ২৬ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরমহিদাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আলম গংয়ের নেতৃত্বে একাধিক লোড ড্রেজার স্থাপন করে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে।
এ বিষয়ে আসলাম প্রামাণিক বলেন, ‘দিনের আলো ও রাতের অন্ধকারে প্রতিদিন নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশকে অবগত করা হয়েছে। কিন্তু বালু উত্তোলন আজ পর্যন্ত বন্ধ হয়নি। বাধ্য হয়ে ২৬ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।’
তিনি বলেন, ‘এভাবে প্রতিনিয়ত পদ্মা নদী থেকে বালু উত্তোলন হলে নদীভাঙনের কবলে পড়বে এলাকা। এতে শত শত হেক্টর আবাদি জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ‘লেছড়াগঞ্জ বালুমহাল’ ইজারা নিয়ে অন্য এলাকার নদী থেকেও বালু তোলা হচ্ছে। দৌলতদিয়া নৌপুলিশ প্রতিনিয়ত নদীতে টহল দিচ্ছে। তবে রাজবাড়ী অথবা ফরিদপুর জেলার পদ্মা নদী থেকে বালু তোলা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আমি একাধিকবার মোবাইল ফোনে জানতে পেড়েছি রাজবাড়ী জেলার আওতাধীন পদ্মা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু সরেজমিন গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












