রামেক হাসপাতালে গবেষণা:
৯৬% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে -চিকিৎসকদের হাতে ‘শেষ অস্ত্র’ বলতে দুটি অ্যান্টিবায়োটিক
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
বিভিন্ন জীবাণুর অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠা নিয়ে একের পর এক খবরের মধ্যে চিকিৎসকদের উদ্বিগ্ন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক গবেষণা। এতে দেখা যাচ্ছে, হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে।
রামেক হাসপাতালের পিআইসিইউতে পরিচালিত সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সেখানে চিকিৎসাধীন শিশুদের শরীরে ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলছেন, তাদের হাতে কার্যত ‘শেষ অস্ত্র’ হিসেবে আছে মাত্র দুটি অ্যান্টিবায়োটিক।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চার মাস ধরে পরিচালিত হয় এ গবেষণা। এতে পিআইসিইউতে চিকিৎসাধীন ৪৯টি শিশুর শরীর থেকে জীবাণু সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩০টি জীবাণু গ্রাম-নেগেটিভ ও ১৯টি গ্রাম-পজিটিভ। সবশেষ এপ্রিল মাসে সংগৃহীত প্রতিটি গ্রাম-নেগেটিভ জীবাণু ছয়টি প্রথম সারির অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এ অবস্থায় সেখানকার চিকিৎসকদের হাতে বাকি রয়েছে মাত্র দুটি অস্ত্র-টাইজেসাইক্লিন ও কলিস্টিন।
গবেষণায় উঠে এসেছে, সময়ের সঙ্গে প্রতিরোধের হার বাড়ার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক। জানুয়ারি থেকে মার্চ মাসে সংগৃহীত ২০টি জীবাণুর মধ্যে প্রথম সারির ছয়টি অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ ছিল ৮৩.৮ শতাংশ। কিন্তু এপ্রিল মাসের ২৯টি জীবাণুর ক্ষেত্রে এই হার দাঁড়ায় পুরো ১০০ শতাংশ। অর্থাৎ এপ্রিলে পাওয়া প্রতিটি গ্রাম-নেগেটিভ জীবাণু ছয়টি প্রধান অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী। পরিসংখ্যানগতভাবে এই পরিবর্তন অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করা হচ্ছে। গবেষকেরা একে হাসপাতালজুড়ে প্রতিরোধ বাড়ার সংকেত হিসেবে দেখছেন।
এমডিআর জীবাণু-সংক্রমিত শিশুদের চিকিৎসার ফলাফলও উদ্বেগজনক। গবেষণায় দেখা গেছে, তাদের সুস্থ হতে গড়ে ১৪ দিন লেগেছে, যেখানে সাধারণ জীবাণু-সংক্রমিত শিশুরা ৬ দিনেই সেরে উঠেছে। অর্থাৎ এমডিআর সংক্রমণে চিকিৎসার সময় দ্বিগুণের বেশি। গবেষকদের বিশ্লেষণে আগে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার সবচেয়ে বড় ঝুঁকির কারণ বলে চিহ্নিত হয়েছে। এর পরের অবস্থানে আছে ৪৮ ঘণ্টার বেশি ভেন্টিলেশন, সাত দিনের বেশি পিআইসিইউতে থাকা ইত্যাদি।
গবেষণাটির কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এটি একটিমাত্র হাসপাতালের তথ্যের ভিত্তিতে করা। নমুনার সংখ্যা মাত্র ৪৯টি। এ ছাড়া জীবাণুর জিনগত বিশ্লেষণ করা হয়নি, ফলে প্রতিরোধী হয়ে ওঠার সুনির্দিষ্ট জিনগত কারণ নিশ্চিত করা যায়নি।
গবেষক দলের নেতা ডা. আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, পিআইসিইউতে শিশুদের শরীরে একের পর এক অ্যান্টিবায়োটিক প্রয়োগেও সুফল না পাওয়ার কারণে তারা গবেষণাটি করেছেন। এই মুহূর্তে করণীয় হচ্ছে, শিশুদের এমনভাবে পরিচর্যার মধ্যে রাখতে হবে, যাতে তারা অ্যান্টিবায়োটিক প্রয়োগের মতো অসুস্থই না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












