৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স - পুড়ে ছাই ৪২ হাজার একর এলাকা - স্পেন-পর্তুগালেও দাবানলের হানা
, ১৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে দেশটি। বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
দাবানলটি ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করছে।
আগুন নেভাতে কাজ করছে দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য। আগামী কয়েকদিন দাবানলের আগুন জ্বলতে থাকবে বলে সতর্ক করেছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গতকাল জুমুয়াবার (৮ আগস্ট) এই তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম দুটি বলছে, ফ্রান্সে চলমান দাবানলের ভয়াবহতা পেরিয়ে গেছে প্যারিস শহরের আয়তনকেও। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় এই দাবানল এখনো নিয়ন্ত্রণের বাহিরে। আগুন দ্রুত বন ও গ্রামে ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সড়ক।
বিবিসি বলছে, আগুন নেভাতে দমকলকর্মী ও সেনাবাহিনীর সাথে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। আগুন এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে- যা প্রায় ৪২ হাজার একরের সমান।
ফ্রান্সের দাবানল আক্রান্ত এলাকার উপগ্রহ চিত্রেও ধোঁয়া ও পোড়া ভূমির বিস্তীর্ণ চিহ্ন দেখা গেছে। ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে।
দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী একে “অভূতপূর্ব দুর্যোগ” বলে উল্লেখ করেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৪৯ সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলে জানায়।
এদিকে দাবানলের আগুনে পুড়ছে ইউরোপের আরেক দেশ স্পেনও। দেশটির দক্ষিণাঞ্চলীয় তারিফা অঞ্চলে ক্যাম্পসাইটে একটি ক্যারাভানে আগুন ধরে গেলে তা দ্রুত দাবানলে রূপ নেয়। ঘণ্টায় ৫০ কিমি বেগে বাতাস ও তীব্র গরমে আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে বলে জানায় আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও।
অন্যদিকে পর্তুগালেও এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়েছে, যা গত বছরের তুলনায় আট গুণ বেশি। এর অর্ধেকই পুড়েছে গত দুই সপ্তাহে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












