৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের রোডম্যাপ চান ভুক্তভোগীরা
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজধানীতে ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ভুক্তভোগী আমানতকারীরা তিন বছরের মধ্যে আমানতের অর্থ ফেরতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
গত বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা।
‘অ্যালায়েন্স অব সিক্স এনবিএফআইস ডিপোজিটরস রিকভারি কমিটি’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা জানান, মোট ছয়টি এনবিএফআই প্রতিষ্ঠানে দুই হাজারের বেশি আমানতকারী তাদের সঞ্চিত অর্থ আটকে পড়ার কারণে চরম আর্থিক সংকটে রয়েছেন।
সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলো হলো- ফার্স্ট ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিসিং এবং ইন্টারন্যাশনাল লিসিং।
ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রতিষ্ঠানে বহু পরিবারের সঞ্চয় আটকে থাকায় চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুনিরা খান বলেন, ২০২০ সাল থেকে তিনি ও তার পরিবার পিপলস লিজিংয়ে আমানত রাখলেও এখনও টাকা ফেরত পাননি। তিনি দাবি করেন, প্রায় দুই হাজার পরিবার একই সংকটে রয়েছে।
ভুক্তভোগীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে হবে এবং আর্থিক খাতে আস্থা পুনরুদ্ধার করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের হেনান প্রদেশসহ আরও এলাকা বন্যার কবলে।
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বিরুদ্ধে গাজার বীর যোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা -ডিএমপি কমিশনার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে এবার ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে তীব্র গরমে ৪ দিনে চারজনের মৃত্যু
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপি সরকারের ১০০ দিন: আইন-শৃঙ্খলায় প্রত্যাশিত উন্নতি নেই
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাংক ঋণে চলছে সরকার
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাকেই অস্বীকার সেই যুগ্ম সচিব ছেলের!
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)