৫০০ কোটি টাকার ধান পানিতে নষ্ট, পথে বসার শঙ্কায় লাখো কৃষক
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরে বোরো ধান ডুবে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। দুই জেলায় অন্তত এক লাখ ১২ হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ১৬ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে অন্তত ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর কিশোরগঞ্জে নয় হাজার ৪৯ হেক্টর জমির ধান ডুবে অন্তত ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকদের।
পাকা ধান নষ্ট হওয়ায় এসব কৃষকের পথে বসার উপক্রম হয়েছে। বিশেষ করে হাওরে এখন শুধুই হাহাকার। চোখের সামনে তলিয়ে গেছে কষ্টের ফসল। কীভাবে সংসার চালাবেন আর ঋণ পরিশোধ করবেন; তা নিয়ে চোখেমুখে অন্ধকার দেখছেন লাখো কৃষক।
সুনামগঞ্জে ৩০০ কোটি টাকার ধান নষ্ট :
অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে ১৬ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮০ হাজারের বেশি কৃষক। ফলে পুরো হাওরজুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা ও হাহাকার দেখা দিয়েছে। বৃষ্টির মধ্যে বজ্রপাতে মৃত্যুর ভয়ে হাওরে ধান কাটতে যান না তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন হাওরে ১৬ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এসব জমি থেকে অন্তত ৭৫ হাজার মেট্রিক টনের বেশি ধান উৎপাদনের আশা ছিল। প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। প্রতি হেক্টরে পাঁচ জন করে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবমিলিয়ে ১৬ হাজার হেক্টরে ৮০ হাজার কৃষক ফসল হারিয়েছেন।
কিশোরগঞ্জে ২০০ কোটি টাকার ধান ক্ষতিগ্রস্ত :
কিশোরগঞ্জে গত দুদিন আবহাওয়া কিছুটা ভালো থাকলেও সোমবার সকাল থেকে আবার শুরু হয়েছে বৃষ্টিপাত। এ ছাড়া উজানের ঢল অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টি ও উজানের ঢলে নতুন করে আরও দুই হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। সবমিলিয়ে নয় হাজার ৪৫ হেক্টর জমির ধান পানির নিচে চলে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বৃষ্টি ও ঢলে শনিবার বিকাল পর্যন্ত নয় হাজার ৪৫ হেক্টর জমির ধান পানির নিচে চলে গেছে। এতে অন্তত ৩২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশি ক্ষতি হয়েছে বিশেষ করে গত দুই দিনে ইটনা উপজেলার হাওরে। সেখানে দুদিনে প্রায় তিন হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। প্রতি পাঁচ হাজার হেক্টরে গড়ে ২৫ হাজার মেট্রিক টন পর্যন্ত ধান উৎপাদনের আশা ছিল। প্রায় সব ফসলই পানিতে নষ্ট হয়ে গেছে। হিসাবে নয় হাজার ৪৫ হেক্টরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে যেসব অঞ্চলে
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: ডিএমপি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ ৪ দিনের রিমান্ডে
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দলের নীতিগত বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












