৪ দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ
কুষ্টিয়া সংবাদদাতা:
দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশইনের শিকার ১২ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। চারদিনের মাথায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সোয়া ১১টার দিকে প্রাগপুর সীমান্ত সংলগ্ন শূন্যরেখা থেকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে ফেরত নেয়। এ সময় শূন্যরেখার দুই প্রান্তে সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাশেদ কামাল রনি জানান, বিজিবি বিএসএফের অফিসার পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠকের পর। শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে ফেরত নেয় বিএসএফ।
এদিকে, পুশইনের শিকার ১২ জনকে ফেরতের সময় কিছুটা উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হয়। দু দেশের জনগণ লাঠি সোটা নিয়ে সতর্ক অবস্থান নেয়।
গত জুমুয়াবার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। ফলে টানা চারদিন ভারতের ১৪৮ থ্রিএস সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় তাদের ঠাঁই হয়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।