৪৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে ইন্দোনেশিয়া
সরকারের সমালোচনাকারী থেকে শুরু করে বিরোধী মতাদর্শের কর্মীসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হাজার হাজার বন্দিকে ক্ষমা করে দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
আইনমন্ত্রী সুপ্রতমান অ্যান্ডি আগটাস বলেছেন, মানবিক কারণে এবং দেশের জনাকীর্ণ কারাগারগুলো থেকে মুক্তি দিতে দেশব্যাপী প্রায় ৪৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হতে পারে। এই সংখ্যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির মোট বন্দির প্রায় ৩০ শতাংশের সমান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বন্দিকে ক্ষমা করা হবে তাদের মধ্যে মানহানি ও বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ইলেকট্রনিক ইনফরমেশন অ্যান্ড ট্রানজেকশন আইনের অধীনে প্রেসিডেন্টের মানহানি করেছেন- এমন বন্দিরাও রয়েছেন।
অ্যান্ডি আগটাস বলেন, মত প্রকাশের স্বাধীনতা চর্চা করে কর্তৃপক্ষের সমালোচনা করা বা পাপুয়া প্রদেশে বিক্ষোভ করার কারণে কারাদ-প্রাপ্তদের মধ্যে ১৮ জন সক্রিয় কর্মীও মুক্তি পাবেন।
মুক্তি পেতে যাওয়া অন্যদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা এবং এইচআইভির মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত বন্দিও রয়েছেন।
সরকার এখন বন্দিদের নামের তালিকা প্রণয়নসহ পরিকল্পনা চূড়ান্ত করছে। পরিকল্পনা নিয়ে পার্লামেন্টের সঙ্গেও আলোচনা হবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।