৪০ মণ ওজনের ‘পাগলা রাজার’ দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঈশ্বরদীতে এবারের কোরবানি ঈদের হাট কাঁপাবে ‘পাগলা রাজা’। গায়ের রঙ কুচকুচে কালো, উচ্চতা ৬ ফুট আর লম্বায় ১০ ফুট। ঈদকে সামনে রেখে ৪০ মণ ওজনের এই গরুর দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা।
গরুর মালিক রেজাউল করিম পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। ২০১১ সালে তিনি গরুর খামার শুরু করেন।
জানা যায়, শখের বসে প্রায় ৫ বছর আগে ঈশ্বরদীর অরনকোলা হাট থেকে ৫৭ হাজার ৮শ’ টাকায় হলস্টেইন ফিজিয়ান জাতের একটি বাছুর কিনে লালন-পালন শুরু করেন তিনি। স্বাস্থ্যকর পরিবেশে রেখে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা ওই বাছুর এক বছর যেতে না যেতেই চোখে পড়ার মতো ষাঁড়ে পরিণত হয়।
খামারি রেজাউল করিম জানান, ভুট্টা, জব, কাঁচা ঘাস, কালাইয়ের ভুষি, গমের ভুষি এবং ধানের খড় খাইয়ে মোটাতাজা করা হয়েছে ঈশ্বরদীর পাগলা রাজাকে। কোনো কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করা হয়নি।
খামারি রেজাউল করিমের দাবি, বর্তমানে ঈশ্বরদীর পাগলা রাজার ওজন ৪০ মণ। তিনি দাম হাঁকছেন ১৭ লাখ টাকা। ইতোমধ্যে ব্যাপারী ও পাইকাররা আসছেন গরুটি কিনতে। উপযুক্ত দাম পেলে বিক্রি করার আশা রেজাউলের। এদিকে এত বিশাল ষাঁড় দেখতে বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। খোঁজ খবর নিচ্ছেন ব্যাপারীরাও।
ঈশ্বরদী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন জানান, পাবনার ঈশ্বরদী উপজেলায় অনেক খামারি কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করেছেন। এবার খামারিরা বেশ লাভবান হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)