৪০ বছরের সশস্ত্র সংগ্রামের পর পিকেকে’র অস্ত্র-সমর্পণ প্রক্রিয়া শুরু
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৪ জুলাই, ২০২৫ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত মে মাসে পিকেকে ঘোষণা দিয়েছিল যে, তারা তাদের সশস্ত্র লড়াই বন্ধ করে নতুনভাবে রাজনৈতিক পথে অগ্রসর হবে। বহুদিন ধরে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত এই গোষ্ঠীর এমন রূপান্তর আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ। তুরস্কের বিরুদ্ধে চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে নিরস্ত্রীকরণের পথে হাঁটছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
গত জুমুয়াবার ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি এলাকায় একটিক্ষুদ্র ও প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। যেখানে পিকেকের ২০ থেকে ৩০ জন যোদ্ধা অস্ত্র ধ্বংস করে দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধমে দীর্ঘদিন ধরে সহিংসতা ও রক্তপাতের ছায়ায় থাকা একটি অধ্যায়ের শেষ হচ্ছে। তাদের এই পদক্ষেপ কেবল অস্ত্র-সমর্পণ নয়, বরং অস্ত্র ধ্বংস। সম্পূর্ণভাবে নিজস্ব সিদ্ধান্তে, কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে না গিয়ে নিজেরাই এ পদক্ষেপ সম্পন্ন করেছে পিকেকে। কড়া নিরাপত্তায় ঘেরা এই প্রতীকী প্রক্রিয়াটি গ্রীষ্মকালজুড়ে চলবে বলে ধারণা করা হচ্ছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। এই ঘটনাকে দেশের পায়ে পরানো রক্তাক্ত শিকল ছিঁড়ে ফেলার মুহূর্ত উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু তুরস্ক নয়, পুরো অঞ্চলের জন্যই একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
গত মে মাসে পিকেকে ঘোষণা দিয়েছিল যে তারা তাদের সশস্ত্র লড়াই বন্ধ করে নতুনভাবে রাজনৈতিক পথে অগ্রসর হবে। বহুদিন ধরে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত এই গোষ্ঠীর এমন রূপান্তর আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ। তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ কুর্দি। পিকেকে তাদের বিদ্রোহ শুরু করেছিল কুর্দি অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে। তবে সময়ের সঙ্গে তারা সেই লক্ষ্য থেকে সরে এসে বৃহত্তর স্বায়ত্তশাসন ও কুর্দি অধিকারের দাবিতে মনোনিবেশ করে। এ সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












