৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণের বোঝায় ডুবছে মার্কিন যুক্তরাষ্ট্র
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি খরচের তুলনায় রাজস্ব আয় মারাত্মকভাবে কমে যাওয়ায় দেশটিতে একটি বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি ডিপার্টমেন্ট) ডেটা অনুযায়ী, ইতিহাসজুড়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন (৪০ লাখ কোটি) ডলার ছাড়িয়েছে।
২০১৭ সালের জানুয়ারিতে সন্ত্রাসী ড্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন দেশটির ঋণ ছিলো ১৯.৯৫ ট্রিলিয়ন ডলার। তারপর থেকে এই অঙ্ক দাঁড়িয়েছে দ্বিগুণে।
ঋণের এই বর্ধিত অংশের প্রায় এক-তৃতীয়াংশই ঘটেছে করোনার পরবর্তী দুই বছরে।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ড্রাম্পের শাসনামলে ঋণ বেড়েছে ৩.৮ ট্রিলিয়ন ডলার। ফলে তার দুই মেয়াদে সার্বিক জাতীয় ঋণ বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১১.৬ ট্রিলিয়ন ডলারে। অন্যদিকে, বাইডেনের মেয়াদে ঋণ বেড়েছে ৮.৪ ট্রিলিয়ন ডলার।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘পিটার জি পিটারসন ফাউন্ডেশন’-এর তথ্য অনুযায়ী, ৪০ ট্রিলিয়ন ডলারের এই ঋণের অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্রে জনপ্রতি প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার এবং পরিবারপ্রতি প্রায় ২ লাখ ৯৭ হাজার ডলার। এই ঋণের পরিমাণ চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারতের সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় সমান।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক জুলাই মাসে দেশটি ইতিহাসে চতুর্থবারের মতো সর্বোচ্চ মাসিক বাজেট ঘাটতির (৪৩২ বিলিয়ন ডলার) সম্মুখীন হয়েছে। এর একটি মূল কারণ ছিলো ড্রাম্প প্রশাসনের সময় আদালত কর্তৃক বাতিল হওয়া শুল্কের অর্থ ফেরত দেওয়া।
২০২৬ অর্থবছরের প্রথম ১০ মাসের ঘাটতি ইতিমধ্যেই ২০২৫ পুরো অর্থবছরের মোট ঘাটতিকে ছাড়িয়ে গেছে। জাতীয় ঋণের ওপর কেবল সুদ পরিশোধ করতেই খরচ হচ্ছে ১.১ ট্রিলিয়ন ডলার। অর্থ বছরের হিসাব অনুযায়ী, এই সুদের খরচ ইতিমধ্যেই প্রতিরক্ষা খাতের (পেন্টাগন) ব্যয়কে অতিক্রম করে সামাজিক নিরাপত্তার পর মার্কিন সরকারের দ্বিতীয় বৃহত্তম ব্যয়ের খাতে পরিণত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












