৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দাশেরকান্দি পয়ঃশোধনাগার। উদ্দেশ্য ছিল পয়ঃবর্জ্য পরিশোধন করা। ৩ হাজার ৩৭০ কোটি টাকা ব্যয়ে শোধনাগারের কাজ শেষ হলেও তৈরি হয়নি সংযোগ পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক।
পয়ঃবর্জ্যরে অভাবে এত টাকা ব্যয়ে তৈরি আধুনিক এ শোধনাগারটির কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। পুরোপুরি অপারেশনে যেতে না পারলেও বিভিন্ন যন্ত্রাংশের অবচয়জনিত ব্যয় বাড়ছে। নেটওয়ার্কটি আলাদা প্রকল্পের মাধ্যমে করার পরিকল্পনা থাকলেও এখনো শুরু হয়নি কাজ। এতেও ব্যয় হবে বড় অঙ্কের টাকা। যার জন্য তাকিয়ে আছে বিদেশি বিনিয়োগের দিকে। অথচ প্ল্যান্ট চালুর আগেই দরকার ছিল নেটওয়ার্ক গড়ে তোলা।
দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পটি নিয়ে প্রভাব মূল্যায়ন সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সমীক্ষা প্রতিবেদনে প্রকল্পের নানা দুর্বল দিক উঠে এসেছে।
আইএমইডি চলতি অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পরামর্শক ফার্ম নিয়োগের মাধ্যমে সমাপ্ত এ প্রকল্পটির প্রভাব মূল্যায়ন সমীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে।
এতে তাদের পর্যবেক্ষণ বলছে, প্রকল্পটি যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল তা বাস্তবায়িত হয়নি। এ কারণেই দুর্গন্ধে নাকাল নগরবাসী। নতুন করে গুলশান-বনানী এলাকায় যে নেটওয়ার্ক আছে সেখানে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এজন্য নতুন করে আরও একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানায় ওয়াসা।
পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-প্রধান (পরিকল্পনা) কাজী ফারুক হোসেন বলেন, প্রকল্পের আওতায় গুলশান-বনানী এলাকায় নতুন নেটওয়ার্ক করা হয়নি। এজন্য প্রকল্প এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। গুলশান-বনানী এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করলে দুর্গন্ধ থাকবে না। এজন্য নতুন করে আরও একটা প্রকল্প নেওয়া হবে।’
গুলশান-বনানী নেটওয়ার্কে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ আগে কেন নেওয়া হয়নি? জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পরিকল্পনায় ছিল না।’
আইএমইডি প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবেদন আমাদের হাতে আসেনি। হাতে এলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
হাজার হাজার কোটি টাকা খরচের পরেও প্রধান সমস্যা নিরসন না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি।
তিনি বলেন, ‘প্রকল্পের বাস্তবায়ন পরীক্ষা করে দেখা উচিত। বাস্তবায়ন হয়েছে না টাকা লুটপাট হয়েছে এটা দেখতে হবে। বাস্তবায়নের ত্রুটি ছিল কি না দেখতে হবে। ত্রুটি না থাকলে এলাকায় দুর্গন্ধ কেন? আগের প্রকল্পের টাকা তাহলে কি জলে গেলো, না দুর্নীতি করে টাকা খেয়ে ফেলা হলো এটা দেখতে হবে।’
যারা প্রকল্প বাস্তবায়ন নকশা করেছে প্রত্যেক বিষয় খতিয়ে দেখা উচিত জানিয়ে তিনি বলেন, ‘সমস্যা কী কী ছিল, যারা দায়ী তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। যাতে এমন কাজ করতে সহজে কেউ সাহস না পায়।’
আইএমইডি জানায়, ঢাকা ওয়াসা স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান অনুযায়ী মহানগরের মধ্যে পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণের অংশ হিসেবে চায়না এক্সিম ব্যাংক ও সরকারি যৌথ অর্থায়নে জুলাই ২০১৫ থেকে ডিসেম্বর ২০২৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হয়।
প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ঢাকা শহরের একটি অংশ এবং হাতিরঝিল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট পয়ঃবর্জ্য পরিশোধন করে বালু নদীতে নিষ্কাশন করার মাধ্যমে বালু নদীর পানি ও পরিবেশ দূষণ রোধ করা। একই সঙ্গে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ২ এর শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ইনটেক পয়েন্টে পানির দূষণ কমানো।
এদিকে নতুন পাইপলাইন তৈরিতে বিদেশি বিনিয়োগের আশায় প্রহর গুনছে ঢাকা ওয়াসা। অর্থায়ন হলে এসটিপির সঙ্গে তেজগাঁও, নিকেতন, বাড্ডা, বনানী, গুলশান (অংশ), রমনা, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার, ওয়্যারলেস, মৌচাক, আউটার সার্কুলার রোড, মহানগর হাউজিং, হাতিরঝিল, কলাবাগান ও ধানমন্ডির (আংশিক) পয়ঃবর্জ্যরে পাইপলাইন তৈরি করা হবে। কিন্তু কবে নাগাদ এ বিনিয়োগ পাওয়া যাবে, তার সুনির্দিষ্ট কিছু বলতে পারছে না ওয়াসা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












