ভারত মহাসাগরে ইরানের প্রথম বিধ্বংসী হামলা:
২ বিলিয়নের মার্কিন ডেস্ট্রয়ার ব্যাটেলশিপ ধ্বংস, কৌশলগত বিপর্যয়ের মুখে সন্ত্রাসী আমেরিকা
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবার এক নতুন ও ভয়ংকর মোড় নিয়েছে। পারস্য উপসাগর বা লোহিত সাগর ছাড়িয়ে এবার সরাসরি ভারত মহাসাগরের উন্মুক্ত নৌসীমায় মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ‘আর্লি বার্ক’ ক্লাস ডেসট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করে একে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ হিসেবে অভিহিত করেছে।
ইরানি সামরিক বাহিনী এই হামলার জন্য অত্যন্ত সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে উন্নত পদ্ধতি অবলম্বন করেছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে বর্ণিত তথ্য অনুযায়ী, হামলাটি কোনো আকস্মিক ঘটনা ছিলো না, বরং এটি ছিলো দীর্ঘ সময়ের গোয়েন্দা নজরদারির ফল।
জাহাজটির দুর্বল মুহূর্তের সুযোগ নিয়েছে ইরান:
ইরানি বাহিনী মার্কিন ডেসট্রয়ারটিকে দীর্ঘক্ষণ ট্র্যাক করার পর সেই মুহূর্তটি বেছে নেয় যখন জাহাজটি মাঝ সমুদ্রে অন্য একটি সাপ্লাই জাহাজের সাথে জ্বালানি সংগ্রহের কাজ করছিলো। এই সময়ে যুদ্ধজাহাজগুলো একটি হোস পাইপ দিয়ে অন্য জাহাজের সাথে বাধা থাকে, যার ফলে তাদের নড়াচড়া করার ক্ষমতা থাকে না। এই ‘ম্যাক্সিমাম ভালনারেবিলিটি’ বা সর্বোচ্চ দুর্বলতার সুযোগটিই নিয়েছে ইরান।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মতে, হামলাটি চালানো হয়েছে দুটি ভিন্ন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে, যা আধুনিক নৌ-প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম।
ক্ষয়ক্ষতির পরিমাণ:
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মার্কিন ডেসট্রয়ারের পাশাপাশি জ্বালানি সরবরাহকারী জাহাজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সাপ্লাই জাহাজে প্রায় ১ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি ছিলো, যা হামলার পর বিশাল অগ্নিকা-ের সৃষ্টি করে।
মার্কিন প্রতিক্রিয়া ও নিরবতা:
পেন্টাগন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো নিশ্চয়তা বা অস্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করে, যখন কোনো হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, তখন ওয়াশিংটন সাধারণত ‘নিরবতা’ পালন করে। এর আগে আব্রাহাম লিংকন ক্যারিয়ার গ্রুপে হামলার সময়ও একই ধরনের ধীরগতি সম্পন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)