২৮ অক্টোবর আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, উদ্বেগে সাধারণ মানুষ
ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় থাকতে হবে। আর ক্ষমতায় না থাকা বিএনপিকে যেতে হবে ক্ষমতায়। এর বাইরে দল দু’টো কিছুই ভাবতে পারে না বলেই ২৮ অক্টোবরকে কেন্দ্র করে উদ্বেগে আছেন সাধারণ মানুষ। এমন মন্তব্য করে নাগরিক সমাজ বলেছে, রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হলো সংলাপ। আর এর মাধ্যমেই জনমনে স্বস্তি আসতে পারে।
২৮ অক্টোবর নিয়ে আশঙ্কায় দেশের ব্যবসায়ী গোষ্ঠীও। নির্বাচন কেন্দ্রিক সংঘাতের আশঙ্কায় বিদেশি ক্রেতারা ইতোমধ্যে অর্ডার স্থগিত রাখছে বলে জানাচ্ছেন রপ্তানিকারকরা। অর্থনীতির অগ্রগতি অব্যাহত রাখতে সংঘাত এড়িয়ে সংলাপের উপায় খুঁজতে পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
২৮ অক্টোবর রাজধানীর নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসমাবেশের নামে কোনো ধরনের অরাজক পরিস্থিতির তৈরি করলে শক্তি প্রয়োগের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রধারীরা যেন ঢাকায় ঢুকতে না পারে, সে জন্য পূজা শেষে নিরাপত্তা চৌকিতে তল্লাশি এবং ঢাকার হোটেল ও মেসে অভিযান জোরদার করা হয়েছে।
বিএনপির মহাসমাবেশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মাঠে থাকার ঘোষণায় ২৮ অক্টোবরকে ঘিরে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে রাজনীতিতে। বিশেষ করে রাজধানী ঢাকার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থানের কথা জানালো।
ডিএমপি সূত্র জানিয়েছে, ২৮ অক্টোবর রাজধানী ঘিরে রাখবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের এসব সদস্য তৎপর থাকবেন সার্বক্ষণিক। পুলিশের পাশাপাশি থাকবে জল কামান, সাঁজোয়া যান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড। রাজধানীর কোথাও কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রধারীরা যেন ঢাকায় ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা চৌকিতে তল্লাশি এবং ঢাকার হোটেল ও মেসে অভিযান জোরদার করা হবে। ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির সমাবেশের দিন পুলিশ জল কামান, সাঁজোয়া যান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিয়ে প্রস্তুত থাকবে। প্রবেশপথগুলোতে ২৭ অক্টোবর সন্ধ্যার পর থেকে গণপরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।