জুলাই বিপ্লবের আসামি বানিয়ে মামলাবাণিজ্য:
২৬ লাখ টাকা নেয়ার অভিযোগ পুলিশের এসআইয়ের বিরুদ্ধে
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পতিত সরকারের আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নে অগ্রণী ভূমিকা পালন করে যাত্রাবাড়ী থানার এসআই মোর্শেদ আলম পান ২০২৪ সালে সেরা অফিসার পদক। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের বিরোধী হিসেবে টার্গেট ব্যক্তিকে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ২৬ লাখ টাকা আদায়ের। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে আইজিপিস কমপ্লেইন মনিটরিং সেলে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন ভুক্তভোগীর বোন নাসিমা আক্তার মুন্নি।
অভিযোগ থেকে জানা গেছে, একটি হজ এজেন্সির মালিক আলহাজ নজরুল ইসলাম খান ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন লিল্লাহ বোর্ডিং, মাদরাসা ও এতিমখানার খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো।
এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার ওঠাবসা ও সুসম্পর্ক থাকলেও কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না বা তিনি কোনো দলের নেতা-কর্মী নয়। সম্প্রতি তার কাছে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে একটি ফোন কল আসে। ফোনকারী ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের টাকা চান। না দিলে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাকে আসামি বানানো হবে বলে হুমকি দেন।
তিনি কোনো ধরনের অন্যায়-অপরাধের সঙ্গে জড়িত না থাকায় ওই হুমকিধমকিতে কর্ণপাত করেননি। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে যাত্রাবাড়ী থানার এসআই মোর্শেদ আলম ১১ জন পুলিশ সদস্যসহ যাত্রাবাড়ীর ৬৩ নম্বর ওয়ার্ডের শরীফপাড়ার খান মহলে নজরুল ইসলাম খানের বাড়িতে উপস্থিত হন। তিনি যাত্রাবাড়ী থানার একটি মামলার তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে নজরুল ইসলামকে ওই মামলার ৫৭ নম্বর আসামি উল্লেখ করে তাকে থানায় নিয়ে যান। পরে তাকে রিমান্ডে নেওয়ার ভয় দেখিয়ে তার বোন নাসিমা আক্তার মুন্নিকে থানায় ডেকে আনান।
থানায় গেলে মুন্নির কাছ থেকে নগদ ১ লাখ টাকা নেন এসআই মোর্শেদ আলম। তারপর গভীর রাত পর্যন্ত দেনদরবার চলে। কিন্তু ওই মামলা থেকে নজরুলের নাম কাটার জন্য ৫০ লাখ টাকা দাবি করেন তিনি। আলোচনার একপর্যায়ে আপসের জন্য এসআই মোর্শেদ যাত্রাবাড়ী থানায় জিহাদ হত্যা মামলার বাদী ও কথিত জিহাদের চাচা, থানার ওসি, ওয়ারী বিভাগের ডিসি ও মিডিয়া ম্যানেজ করতে ৪০ লাখ টাকার কম হবে না বলে জানান। এ সময় এ লেনদেন থানায় না করারও পরামর্শ দেন তিনি।
তারই পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি দুপুরে ৪৮ নম্বর ওয়ার্ডের বিবিরবাগিচার ২ নম্বর গেটসংলগ্ন ৭৬/২/এম/৫ নম্বর বাড়ির নিচতলায় মামলার বাদী কর্তৃক ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামা দিয়ে তার নাম এজাহার থেকে কেটে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় একাধিক উপস্থিত ব্যক্তির সামনে এসআই মোর্শেদ আলমকে ব্যাংকের ডিপিএস ভেঙে ২৪ লাখসহ মোট ২৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। সব মিলিয়ে ২৬ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার পরও নজরুলকে না ছেড়ে এসআই মোর্শেদ অন্য এক মামলার আসামি দেখিয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলামের মাধ্যমে তাকে আদালতে পাঠিয়ে দেয়। বর্তমানে নজরুল ইসলাম খান বিনা অপরাধে অসুস্থ অবস্থায় কারাভোগ করছেন। অন্যদিকে টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে না আনতে এসআই মোর্শেদের নেতৃত্বে চলমান মামলাবাণিজ্যের সংঘবদ্ধ চক্র তার পরিবার ও লেনদেনে উপস্থিত ব্যক্তিদের নতুন মামলার আসামি বানিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ন্যায় ও সুষ্ঠু বিচারের স্বার্থে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎকৃত অর্থ ফেরত দিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












