২৩ দিনে ছাড়িয়েছে ৬ মাসের ডেঙ্গু রেকর্ড!
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও বর্ষা মৌসুম শুরু হতেই চিত্র বদলে গেছে। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে যেখানে মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ২৯৮ জন, সেখানে শুধুু জুলাই মাসের প্রথম ২৩ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। অর্থাৎ মাত্র ২৩ দিনেই ছয় মাসের মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু। এ অবস্থায় প্রশ্ন উঠেছে ডেঙ্গু মোকাবিলায় কী করছে সিটি করপোরেশনের কর্মকর্তারা। তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ২৬০ জন নগরে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি, যা অত্যন্ত ইতিবাচক। তবে উপজেলাগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। তাই এখনই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এডিস মশার লার্ভা জন্ম নিতে মাত্র ২ থেকে ৩ মিলিমিটার স্বচ্ছ পানিই যথেষ্ট। তাই বাসার ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।’
চসিকের ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহি বলেন, মশা নিধনে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যেসব ওয়ার্ডে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে সেসব ওয়ার্ডে ওষুধ ছিটানোর প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে। হটস্পটগুলোতে ওষুধ ছিটানোর জন্য ৬০ জনের একটি প্রশিক্ষিত টিম তৈরি করা হয়েছে। এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে সকাল-বিকাল লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে।
আমাদের জনবল এবং ওষুধের কোনও স্বল্পতা নেই জানিয়ে তিনি আরও বলেন, আগামী ছয় মাসের ওষুধ গুদামে মজুত আছে। নগরীর ৪১টি ওয়ার্ডে ২০৫ জন স্প্রে ম্যান নিয়মিত কাজ করছেন। বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য কাজ করছে বিশেষ স্প্রে টিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ বছরের তুলনায় পদ্মায় ইলিশ আহরণ ৮২৩ মেট্রিক টন কমেছে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে ৩য় টার্মিনাল ঘিরে লুটপাটের মহোৎসব
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি মানুষ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ’য়ের ঘরে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকল দেশবিরোধী চুক্তি বাতিল, পূজা উদযাপন পরিষদের নেতা জেএল ভৌমিককে বিচারের আওতায় আনার দাবীসহ ১০ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় স্পিকারের নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)