দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি মানুষ
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং এ সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত আইপিসি-এর সর্বশেষ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে আগস্ট সময়ে বিশ্লেষণের আওতাভুক্ত জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ, অর্থাৎ প্রায় ১ কোটি ৫৩ লাখ মানুষ আইপিসি ফেজ-৩ বা তার বেশি মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪ লাখ ৮৩ হাজার মানুষ আইপিসি ফেজ-৪, অর্থাৎ জরুরি খাদ্য সংকটের মুখোমুখি।
বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে। একই সময়ে প্রায় ৭ লাখ ৮৭ হাজার মানুষ জরুরি খাদ্য সংকটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে পার্বত্য চট্টগ্রাম, হাওর অঞ্চল, কয়েকটি উপকূলীয় জেলা এবং কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য, বৈশি^ক সরবরাহ ব্যবস্থার বিঘœ এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফলে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে আরও লাখো মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সংগ্রহে অক্ষম হয়ে পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ বছরের তুলনায় পদ্মায় ইলিশ আহরণ ৮২৩ মেট্রিক টন কমেছে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে ৩য় টার্মিনাল ঘিরে লুটপাটের মহোৎসব
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৩ দিনে ছাড়িয়েছে ৬ মাসের ডেঙ্গু রেকর্ড!
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ’য়ের ঘরে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকল দেশবিরোধী চুক্তি বাতিল, পূজা উদযাপন পরিষদের নেতা জেএল ভৌমিককে বিচারের আওতায় আনার দাবীসহ ১০ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় স্পিকারের নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)