২০২৬ সালে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চায় বাংলাদেশ
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
২০২৬ সালের মধ্যেই মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিন আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
সম্প্রতি কুয়ালালামপুরে নিজ দপ্তরে বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাইকমিশনার বলেন, বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ নিয়ে আলোচনা কয়েক বছর আগে শুরু হলেও ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের পর তা নতুন গতি পায়। এ পর্যন্ত উভয় পক্ষ চুক্তি আলোচনার শর্ত ও কাঠামো নিয়ে একমত হয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এফটিএ চূড়ান্ত করা। তবে এ ধরনের চুক্তি অত্যন্ত জটিল ও বহুস্তরবিশিষ্ট হওয়ায় এতে সময় লাগে। তবুও আমরা আশাবাদী, পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সদিচ্ছার ভিত্তিতে আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকবে।
হাইকমিশনার বারনামাকে জানিয়েছেন, বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা ও জ্ঞানভিত্তিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বর্তমানে মালয়েশিয়ায় ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত, যা বাংলাদেশকে দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎসে পরিণত করেছে। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষাবিদরা মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠদান করছেন।
তিনি বলেন, গণমাধ্যমে অনেক সময় বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে কেবল মানবসম্পদ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ করে উপস্থাপন করা হয়, যা পুরো চিত্রকে প্রতিফলিত করে না। “আমরা এই ধারণা থেকে বেরিয়ে আসতে চাই। দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য সম্ভাবনাময় খাত- বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তির অগ্রগতির দিকেও গুরুত্ব দেওয়া জরুরি,” বলে জানিয়েছেন তিনি।
তবে মানবসম্পদ খাতে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার নিয়মিতভাবে মালয়েশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












