১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা সম্পূরক পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার জন্য জানানো যাচ্ছে যে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত রুটি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্রের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পাশাপাশি ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
সবশেষ আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে।
গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন। তবে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ফলাফল ঘোষণার দিনই দু’এক মাসের মধ্যেই অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরই ধারাবাহিকতায় আগামী ১ ডিসেম্বর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।