বিমানবন্দরে অগ্নিকান্ড:
১৯ দফায় চিঠি পেয়েও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে গত শনিবার ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশের বিমানবন্দরগুলোর অগ্নিনিরাপত্তায় বড় ধরনের গলদ থাকার বিষয়টি সামনে এসেছে। এমন কী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অভ্যন্তরীণ চিঠি চালাচালিও বলে দিচ্ছে বিমানবন্দরগুলোর অগ্নিনিরাপত্তায় বেহাল চিত্রের কথা। অগ্নিনিরাপত্তা বাড়াতে গত এক বছরেরও বেশি সময়ে ১৯ বার চিঠি পাঠানো হয়েছিল বেবিচকের সংশ্লিষ্ট ইউনিট থেকে সদর দপ্তরে। এসব চিঠিতে ‘এয়ারক্রাফট রেসকিউ ফায়ার ফাইটিং ভিইকল’ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণে জোর তাগিদ দেওয়া হয়। কিন্তু ১৯ বার চিঠি হাতে পেয়েও বেবিচক সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের ঘুম ভাঙেনি।
জানা গেছে, দেশের আট বিমানবন্দরের উদ্ধার ও অগ্নিনির্বাপক যানবাহন দীর্ঘদিন ধরে অচলপ্রায় হয়ে পড়ে রয়েছে এমন অবস্থার কথা জানিয়ে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও স্টোর ইউনিট গত বছরের ১ এপ্রিল প্রথম বেবিচক সদর দপ্তরে চিঠি দেয়। চিঠিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরের অগ্নিনির্বাপক যান মেরামত ও রক্ষণাবেক্ষণে তাগিদ দেওয়া হয়। কিন্তু সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৯ মে দ্বিতীয়বার চিঠি দেওয়া হয়। এভাবে একে একে ১৯ বার চিঠি পাঠানো হয়। সর্বশেষ চিঠিটি দেওয়া হয় গত ৩১ জুলাই। কিন্তু সদর দপ্তর সেসব চিঠিকে গুরুত্ব দিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের অগ্নিনিরাপত্তায় বড় ধরনের গলদ রয়েই গেছে বলেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বাংলাদেশের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমানবন্দরে ব্যবহৃত উদ্ধার ও অগ্নিনির্বাপক যানবাহনের অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল বা ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। গত ৩১ জুলাই বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও স্টোর ইউনিটের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়Ñ সংশ্লিষ্ট বিমানবন্দরের পক্ষ থেকে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত মোট ১৯টি আলাদা তারিখে প্রশাসনিক অনুমোদনের জন্য চিঠিপত্র পাঠানো হলেও সদর দপ্তর থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চিঠিতে যেসব তারিখ উল্লেখ করা হয়েছে সেগুলো হলোÑ ২০২৪ সালের ১ এপ্রিল, ৯ মে, ২৯ জুলাই, ২৭ আগস্ট, ৫ সেপ্টেম্বর, ৯ অক্টোবর, ১৪ নভেম্বর, ৯ ডিসেম্বর, ১১ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ১৯ জানুয়ারি, ২০ মার্চ, ৯ এপ্রিল, ২৯ এপ্রিল, ২৩ জুন, ২৫ জুন, ৩০ জুন ও ৩১ জুলাই।
প্রতিটি চিঠির বার্তা অভিন্ন। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যানবাহনের ত্রুটি, যান্ত্রিক সমস্যা ও জরুরি মেরামতের প্রয়োজনীয়তার বিবরণ পাঠান। কেন্দ্রীয় ইউনিটের পাঠানো মূল নথিপত্রে উল্লিখিত আরও বিভিন্ন সূত্র ও নথি কপি হিসেবে চিঠিতে সংযুক্ত করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












