১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি
, ২৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে বাড়ায় অর্থিক চাপের মুখে পড়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি চেয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে চড়া দামে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনে দেশে তা কম দামে বিক্রি করায় গত চার মাসেই প্রতিষ্ঠানটির লোকসান ছাড়িয়েছে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা।
বিপিসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় বা অটোমেটিক প্রাইসিং ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করে আসছিল সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী প্রতি মাসের শুরুতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করে থাকে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধের ফলে সে সময় আন্তর্জাতিক বাজারে তর তর করে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। তবে ওই সময় দেশের বাজারে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে অপরিবর্তিত রাখা হয়। একইভাবে এপ্রিলের শুরুতেও দাম অপরিবর্তিত রাখা হয়। যদিও ১৯ এপ্রিল সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার।
বিপিসির কর্মকর্তারা জানান, লোকসানের চিত্র তুলে ধরে গত ২৩ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। সংস্থাটির চেয়ারম্যান রেজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সময়ে জ্বালানি তেলের মোট ৭২টি পার্সেল আমদানি করা হয়েছে।
শুধু এই সাড়ে চার মাসের ব্যবধানেই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা। সংকট সামাল দিতে এই বিপুল পরিমাণ অর্থ সরকারি ভর্তুকি হিসেবে বরাদ্দ দেওয়ার জরুরি আবেদন জানিয়েছে বিপিসি।
চিঠিতে বিপিসির মারাত্মক তারল্য সংকটের চিত্র তুলে ধরে আরো বলা হয়, স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বিপিসিকে সব সময় অন্তত দুই মাসের জ্বালানি তেল আমদানির সমপরিমাণ অর্থ অর্থাৎ প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা চলতি মূলধন বা সংস্থান হিসেবে হাতে রাখতে হয়। কিন্তু বর্তমানে টানা লোকসানের কারণে দেখা দিয়েছে বিপিসির নগদ অর্থের তীব্র সংকট। চিঠিতে আরো বলা হয়, এই মুহূর্তে আর্থিক সহায়তা না পেলে ব্যাংকগুলোতে সময়মতো এলসি (ঋণপত্র) বা আমদানির মূল্য পরিশোধ করা সম্ভব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেহেরুল্লাহনগর স্টেশন চালুর দাবিতে রেল কর্তৃপক্ষকে যবিপ্রবি প্রশাসনের চিঠি
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন দাবদাহ, মাটির নিচে ‘সেদ্ধ’ হয়ে যাচ্ছে আলু
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬১ সেনার মরদেহ ইউক্রেনে পাঠাল রাশিয়া
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাপ মারতে বাংলাদেশ থেকে বেজি নিয়ে মহাবিপদে পড়ে জাপান
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার বিমানবাহী রণতরী থেকে ঝাঁপ দেয়ার চেষ্টা মার্কিন সেনাদের
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নেয়া হলো নবীন শিক্ষার্থীকে
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)