১৭ আগস্ট সর্বজনীন পেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
অবশেষে আলোর মুখ দেখছে সর্বজনীন পেনশন কর্মসূচি। বহুল আলোচিত এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে আগামী ১৭ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চার নামে বেসরকারি চাকরিজীবী, স্বকর্মে নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী, প্রবাসী বাংলাদেশী এবং অসচ্ছল ব্যক্তি- এ চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে চালু হচ্ছে সরকারের সার্বজনীন পেনশন কর্মসূচি। যাতে বিভিন্ন শ্রেণির বয়স্ক নাগরিকদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। উদ্বোধনের দিন থেকেই সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে এই কর্মসূচি চালুর ব্যাপারে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনের জন্য সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু করতে ১৭ আগস্ট সময় দিয়েছেন। সে অনুযায়ী এখন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন চলছে।
অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ইচ্ছাতেই শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। দেশের পিছিয়ে পড়া মানুষটিও এখন পেনশন সুবিধার আওতায় আসবেন। বৃদ্ধ বয়সে কাউকে আর অন্যের মুখাপেক্ষী হতে হবে না। সবাই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন।
উল্লেখ্য, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছিলেন, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে। তবে প্রস্তুতি গ্রহণে সময়ের কারণে এখন চলতি আগস্টের মাঝামাঝি সময়ে দেশের এই যুগান্তকারী কর্মসূচিটি চালু হতে যাচ্ছে।
প্রথমে দেশের আটটি জেলা এবং বিদেশের দুটি মিশন থেকে একযোগে ‘সমতা’ ছাড়া বাকি তিনটি স্কিম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এ লক্ষ্যে স্কিমগুলোর মডেল পেনশনার বাছাই করতে আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ বিভাগ থেকে গোপালগঞ্জ, সিলেট, রংপুর, পাবনা, বাগেরহাট, ময়মনসিংহ, রাঙ্গামাটি, বরগুনাসহ আট জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












