১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামসহ প্রধান প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী স্টারমার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (১৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একই সঙ্গে কম বয়সীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ ওয়েবসাইটগুলোতে সরাসরি সম্প্রচার বা লাইভস্ট্রিমিং সুবিধা বন্ধ এবং অনলাইন গেমের ভেতরে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগও বন্ধ করে দেওয়া হবে।
লন্ডনের সরকারি সূত্রগুলো এই নতুন ব্রিটিশ পরিকল্পনাটিকে অস্ট্রেলিয়া-প্লাস হিসেবে বর্ণনা করেছে কারণ গত ২০২৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করেছিলো।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এই আইনের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এটি অস্ট্রেলিয়ার চেয়েও অনেক বেশি কঠোর হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
স্টারমার বলে, ‘অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখা আমাদের এই সময়ের অন্যতম বড় একটি বিতর্ক এবং একজন বাবা হিসেবে আমি জানি প্রতিটি অভিভাবকই চান তার সন্তান নিরাপদে বড় হোক।’ সে আরও জানায়, এই পদক্ষেপের মাধ্যমে সরকার মূলত বর্তমানের এমন একটি অচল ব্যবস্থার অবসান ঘটাতে চাচ্ছে যা শিশুদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- এই নতুন নিষেধাজ্ঞাটি মোট ১০টি বড় প্ল্যাটফর্মের ওপর কার্যকর হবে যার মধ্যে টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউব, রেডিট, টুইচ, এক্স, থ্রেডস, ফেসবুক এবং কিক রয়েছে। এর বাইরেও বয়সে কিছুটা বড় কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা বা কারফিউ জারি করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের মতো অতিরিক্ত বিষয়গুলোও এই পরিকল্পনায় রাখা হচ্ছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)