১৫ মিনিটের জায়গায় এক ঘণ্টা: ট্রাম্পের ভাষণে মিথ্যাচারের পাহাড়
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বের প্রথম দিনটি ট্রাম্পের জন্য ছিলো বিভ্রাটে ভরা। কখনো চলন্ত সিঁড়ি বন্ধ তো কখনো নষ্ট টেলিপ্রম্পটার-একের পর এক ঘটনায় বিরক্ত হয়ে পড়ে সে। নির্ধারিত ১৫ মিনিটের জায়গায় এক ঘন্টা ধরে ভাষণ দেয়, যেখানে বরাবরের মতোই ছিলো প্রচুর মিথ্যাচার।
চলন্ত সিঁড়ি ও টেলিপ্রম্পটারের বিড়ম্বনা:
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় ট্রাম্পের বিড়ম্বনা শুরু হয়। এস্কেলেটরে পা রাখতেই হঠাৎ তা বন্ধ হয়ে যায়, যার ফলে তারা ধাক্কা খায়। বাধ্য হয়ে দুজনেই হেঁটে উপরে ওঠে। তাদের মুখে বিরক্তির ছাপ ছিলো স্পষ্ট।
বিড়ম্বনার শেষ এখানেই ছিলো না। মঞ্চে উঠে পোডিয়ামের সামনে দাঁড়াতেই তার ভাষণ দেখে পড়ার টেলিপ্রম্পটারটি বন্ধ হয়ে যায়। বিশ্বনেতাদের ভরা মজলিসে সে জাতিসংঘকে এক হাত নিয়ে বলে, নষ্ট এস্কেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটার ছাড়া আর কিছুই সে জাতিসংঘের কাছ থেকে পায়নি।
ভুলভাল ভাষণ ও মিথ্যাচার:
সরকার ও রাষ্ট্রপ্রধানদের বক্তব্যের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত থাকলেও ট্রাম্প ঘণ্টাখানেক ধরে অনর্গল কথা বলে। যথারীতি তার বক্তব্যে প্রচুর ভুলভাল তথ্য ছিলো। বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্ট-চেকিংয়ে তার মিথ্যাচারের তালিকা উঠে এসেছে।
বক্তব্যের এক পর্যায়ে সে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম ভুলে যান এবং তাকে ‘দ্যা প্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করে। এরই মধ্যে আবার ভাষণের লাইভ সম্প্রচারে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ছাপিয়ে পর্তুগিজ অনুবাদ শোনা যাচ্ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)