১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই ‘১০ ডিসেম্বর’ ইতোমধ্যে দেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেদিন আসলে কী হতে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে; কাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
ওইদিন ঢাকাকে নিজেদের দখলে রাখতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আবার বিএনপির আড়ালে ভিন্ন কিছু করছে কি না তাও বিশেষভাবে খতিয়ে দেখছে দলটি। আপাতত বিএনপির ঘোষণাকে ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে দেখছে তারা। বড় ধরনের ‘হুমকি’ মনে করছে না।
তবে নানাভাবে ঢাকার রাজনীতিতে সক্রিয় থাকার কৌশল নিয়েছে সরকারি দল। গতকাল (১১ নভেম্বর) আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে সুবর্ণজয়ন্তী সম্মেলন করেছে যুবলীগ। ‘১০ ডিসেম্বরে’র আগে ক্ষমতাসীনরা রাজধানীতে আরও বেশকিছু সমাবেশ-সম্মেলন করবে। এর মধ্যে আছে ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন এবং ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন। এসব সমাবেশ ও সম্মেলনের মাধ্যমে রাজধানীতে নেতাকর্মীদের সক্রিয় ও চাঙা রাখার চিন্তা-ভাবনা করছে আওয়ামী লীগ।
‘১০ ডিসেম্বর’ কী হতে যাচ্ছে বা বিএনপির ঘোষণা নিয়ে কী ভাবছে ক্ষমতাসীনরা- এমন প্রশ্নের উত্তর চাওয়া হয় আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার কাছে। তাদের মতে, এটা মূলত বিএনপির ফাঁকা আওয়াজ। নেতাকর্মীদের উজ্জীবিত করতে বা রাখতে তারা রাজনৈতিক কৌশল হিসেবে ‘১০ ডিসেম্বর’কে সামনে এনেছে। ওইদিন আসলে কিছুই হবে না বলে মনে করেন তারা।
আওয়ামী লীগের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে বিপুল মানুষের উপস্থিতি এবং তাদের মরিয়া ভাব কিছুটা হলেও ভাবনায় ফেলেছে ক্ষমতাসীন দলকে। পরিকল্পিতভাবে যানবাহন চলাচল বন্ধ করেও বিএনপির সমাবেশগুলোতে মানুষের উপস্থিতি ঠেকানো যাচ্ছে না। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের সমাবেশ জনসমুদ্রে পরিণত হওয়ায় বিএনপির বিভাগভিত্তিক সামনের সমাবেশগুলোতে লোক-জমায়েত কঠিন করে তোলার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দল।
‘১০ ডিসেম্বর’ নিয়ে আওয়ামী লীগ কতটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে রাজপথ দখলে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীদের, স্বাধীনতাবিরোধী কোনো শক্তির নয়। আর এই অপশক্তি যদি মাঠে বের হয়, আমরা শক্ত হাতে তাদের দমন করব; শক্ত হাতে মোকাবিলা করব।’
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ৬ নভেম্বর জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বলেছেন, ‘বিএনপি নাকি ১০ ডিসেম্বর রাস্তায় বের হবে। ওইদিন তারা নাকি খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবে। তার মানে লাঠিসোঁটা নিয়ে নামবে। এর বিরুদ্ধে খেলা হবে। বাড়াবাড়ি করলে ছাড় দেবো না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে স্বচ্ছতার পরোয়া না করেই’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘শেখ হাসিনা নেই বহুদিন, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সরকার সহযোগিতা করবে’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)