হুথি হামলার পর এডেন উপসাগরে ডুবে গেল ব্রিটিশ জাহাজ
এডেন উপসাগরে নেভিগেট করার সময় ইয়েমেনী স্বাধীনতাকামী হুথিদের দ্বারা আক্রমণ করা একটি ব্রিটিশ জাহাজ রুবিমার এখন ডুবে গেছে।
এর আগে, হুথিরা ঘোষণা করেছিল যে, তারা রুবিমারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আনসারুল্লাহর (হুথি) প্রতিনিধি ইয়াহিয়া সারিয়া তার টেলিগ্রাম চ্যানেলে একটি সংশ্লিষ্ট বিবৃতি প্রকাশ করেছেন। দাবি অনুযায়ী, জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং চলাচল বন্ধ করে দিয়েছে। হুথিরা স্বীকার করেছে যে, রুবিমার ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকতে পারে।
লোহিত সাগরে আন্ডারওয়াটার ড্রোন, আতঙ্কে মার্কিন সেনা:
মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম বলেছে, ড্রোনগুলো ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলির জন্য একটি ‘আসন্ন হুমকি’ উপস্থাপন করেছে এবং প্রথমবারের মতো মার্কিন বাহিনী হুথিদের দ্বারা নিয়োজিত একটি মানববিহীন আন্ডারওয়াটার ড্রোন দেখেছে।
রিয়ার অ্যাড. মার্ক মিগুয়েজ বলেছে যে, পানির নীচে চলাচলকারী সমুদ্র ড্রোনগুলো মার্কিন নৌবাহিনীর জন্য একটি গুরুতর হুমকি। ‘একটি বোমা বোঝাই, মনুষ্যবিহীন সারফেস ভেসেল যা খুব দ্রুত গতিতে যেতে পারে এবং, আপনি যদি অবিলম্বে মোকাবেলা করতে না পারেন, এতে খুব দ্রুত খারাপ কিছু হতে পারে,’।
পানির নিচের ড্রোনগুলো মার্কিন সেনার জন্য ‘একটি অজানা হুমকি যার বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, এটি অত্যন্ত প্রাণঘাতী হতে পারে।
ইসরাইলি সেনা জমায়েতের ওপর হিজবুল্লাহর হামলা:
ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা র সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা রোববার বিকেলে ইসরাইলের আল-বাগদাদি ঘাঁটির পাশে সেনা জমায়েতে ব্যাপক হামলা চালিয়েছে।
এছাড়া রোববার ইসরাইলের আল মানাখিম এলাকায় আরেকটি সেনা জমায়েতে উপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এর বাইরেও ইসরাইলের আরও কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রতিদিনই ইসরাইলি অবস্থানে হামলার ঘটনার ঘটছে। এসব হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে দখলদার বাহিনী তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।