হুথিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিলো বাণিজ্যিক জাহাজ
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হুতিদের হুমকির মুখে লোহিত সাগরে কমছে বাণিজ্যিক জাহাজের আনাগোনা। তবে চরম নিরাপত্তাহীনতার মাঝেই ইতালীয় যুদ্ধজাহাজের কড়া নিরাপত্তায় লোহিত সাগর নিরাপদে পাড়ি দিয়েছে একটি বাণিজ্যিক জাহাজ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী ‘অ্যাসপিদেস’ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইতালির ফ্রিগেট ‘বেরগামিনি’-এর কড়া পাহারায় জাহাজটি ওই ঝুঁকিপূর্ণ পথ পার হতে সক্ষম হয়।
উল্লেখ্য, অ্যাসপিদেস হলো ইইউ-এর একটি প্রতিরক্ষামূলক সামরিক অভিযান। মূলত লোহিত সাগর, ভারত মহাসাগর এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই তারা কাজ করে।
চলতি বছরের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয়। নিরাপদ পারাপারে ঝুঁকি বাড়ায় এসব রুটে পণ্যবাহী জাহাজ চলাচলের হার ব্যাপকভাবে কমে গেছে।
বিশেষ করে লোহিত সাগর থেকে উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করা সংকীর্ণ নৌপথ ‘বাব এল-মানদেব প্রণালি’-তে জাহাজ চলাচলের পরিমাণ প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) হ্রাস পেয়েছে। ইয়েমেন ও জিবুতির মধ্যবর্তী এই সরু চ্যানেলে হুথিরা লাগাতার চাপ ও হুমকি প্রয়োগ শুরু করার পরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)