হাসপাতালে মারা যাওয়া রোগীদের ‘ডেথ রিভিউ’ নেই
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের হাসপাতালগুলোয় প্রতি বছর চিকিৎসাধীন অবস্থায় বহু রোগীর মৃত্যু হচ্ছে। বিশ্বের সবখানেই হাসপাতালে মৃত রোগীদের ডেথ রিভিউ বা মৃত্যু পর্যালোচনাকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যদিও বাংলাদেশের কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেই তা পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত ও যথাযথভাবে করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘ডেথ রিভিউ গুরুত্বপূর্ণ হলেও অনেক ক্ষেত্রেই হাসপাতাল থেকে তা পাওয়া যায় না। সরকারি হাসপাতালে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ভর্তি রোগীর তথ্য এবং মৃত্যুর হিসাব পাওয়া গেলেও বেসরকারি হাসপাতাল থেকে এসব তথ্য পাওয়া যায় না। আমরা তাদের কাছে এ বিষয়ে বিভিন্ন সময় তথ্য চেয়েছি। রোগীদের ডিজিজ প্যাটার্ন-চিকিৎসা এসব জানার জন্য ডেথ রিভিউ প্রয়োজন। রোগীর চিকিৎসা সঠিকভাবে হলো কিনা, কোনো ঘাটতি ছিল কিনা একই সঙ্গে পরবর্তী রোগীর চিকিৎসার সময়েও এ রিভিউ কাজে লাগে। রোগীর মৃত্যুর পর ভারবাল অটোপসি করা হয়। তবে সব রোগীর ক্ষেত্রে হয় না। আর ময়নাতদন্ত, ফরেনসিক প্যাথোলজির পর্যালোচনা করা হলেও সেগুলো খুবই কম। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই এসব করা হয়। রোগীর স্বজনরা অনেক সময় ময়নাতদন্তে রাজি হন না। তবে কোনো রোগী হাসপাতালে মারা গেলে তার ডেথ রিভিউ থাকা উচিত।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালে সরকারি হাসপাতালে ১ লাখ ২১ হাজার ৬৮৫ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শূন্য থেকে চার বছর বয়সী সাড়ে ২৪ হাজার এবং পাঁচ বছরের বেশি বয়সের রোগী ছিল সোয়া ৯৭ হাজার। মৃতের তালিকায় শীর্ষে রয়েছেন হৃদজটিলতা নিয়ে ভর্তি হওয়া রোগীরা। এরপর রয়েছে স্ট্রোকের রোগী।
তবে সরকারি হাসপাতালগুলোয় রোগী ভর্তি ও মৃত্যুর তথ্য থাকলেও বেসরকারি হাসপাতালের কোনো তথ্য সরকারের কাছে নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)