হামাস যুদ্ধবিরতিতে সায় দিলে হামলা থামাবে হিজবুল্লাহও
, ১৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ আশির, ১৩৯১ শামসী সন , ০১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি প্রস্তাবিত ৪০ দিনের যুদ্ধবিরতিতে সায় দেয়, তাহলে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে হামলা থেকে বিরত থাকবে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহও। গোষ্ঠীটির হাইকমান্ডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
এই সশস্ত্র গোষ্ঠীটির এক নেতা এ প্রসঙ্গে বলেছেন, ‘যে মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করবে হামাস, সেই মুহূর্ত থেকে এই প্রস্তাব ও হামাসের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে (লেবাননের) দক্ষিণাঞ্চলে আমাদের সামরিক অপারেশন থামিয়ে দেবো। এর আগের বারের বিরতির সময়ও আমরা এমন করেছিলাম।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় হামাস-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের ভূখ-কে লক্ষ্য করে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
‘হামাস যদি যুদ্ধবিরতি মেনে নেয়, তাহলে আমরা (দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে) হামলা বন্ধ করব। কিন্তু যুদ্ধবিরতির সুযোগে যদি আইডিএফ লেবাননে বোমা বর্ষণ অব্যাহত রাখে, তাহলে বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে আমাদের,’ রয়টার্সকে বলেছেন গোষ্ঠীটির আরেক জ্যেষ্ঠ নেতা।
সম্প্রতি আবার গাজায় যুদ্ধবিরতির দাবি জোরালো হয়ে উঠেছে। তার জেরেই প্যারিসে বৈঠক হয়েছে গত সপ্তাহে। বৈঠকে যোগ দিয়েছিলো দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং সেখানে গাজায় দ্বিতীয় দফায় ৪০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবের খসড়া অনুমোদন করেছে তারা।
ইতোমধ্যে হামাসের কাছে খসড়াটি পাঠানো হয়েছে। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, খসড়াটি পর্যালোচনা করছেন উনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীর হিজাব পরার আবেদন খারিজ করে দিল হাইকোর্ট
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা -জনপ্রশাসন উপদেষ্টা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিগুনেরও বেশি দামে এলএনজি কিনবে সরকার
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফের বিশেষ কর্মসূচি
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়ার ‘ব্যারেল বোমা মুফতির’ যাবজ্জীবন
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












