হামাসের বীরত্ব: ইসরায়েলের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র-কৌশল ব্যবহার করছে ফিলিস্তিনি যোদ্ধারা সমুদ্র পথে হুথিদের হামলা অব্যাহত থাকবে, পশ্চিমা কর্মকর্তাদের গোপন বার্তা
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্থল অভিযানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে দখলদার ইসরায়েলী সন্ত্রাসী বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে। গত রোববার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও তাদের মিত্ররাও সমরাস্ত্র উন্নত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গত মাসের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন কৌশল অবলম্বন করেছে হামাস।
হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তনের একটি হলো তারা ট্যাংক-বিধ্বংসী বিস্ফোরক ইএফপির ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অস্ত্র মাত্র দুবার ব্যবহার করলেও চলতি মাসেই পাঁচবার ব্যবহার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা
গত ২ ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামাস যোদ্ধারা ট্যাংক-বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী আ্যটাক ড্রোন ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের ব্যবহারও হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি।
যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সামরিক দিকের বিশেষজ্ঞ ভেরোনিকা পনিসজাকোভা বলেন, কয়েক দশক ধরেই হামাস ড্রোন তৈরি করছে। তারা এরই মধ্যে এসব ড্রোন ব্যবহার করেছে। তবে এত কার্যকরভাবে নয়। তারা এতদিন মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যেই ব্যবহার করেছে।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী যে কৌশল ব্যবহার করেছে হামাসও তা করতে পারে। প্রত্যক্ষ সংঘাতের আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তারা কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালাতে পারে।
সমরাস্ত্র উন্নত করার পাশাপাশি হামাস দক্ষিণ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বলেও উল্লেখ করেছে মার্কিন চিন্তক প্রতিষ্ঠানটি।
লন্ডনের কিংস কলেজের মধ্যপ্রাচ্যের নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ আহরন ব্রেগম্যান বলেছে, উত্তর গাজা উপত্যকায় হামাসকে একটি গেরিলা বাহিনীর মতো কাজ করতে দেখেছি।
সমুদ্র পথে হুথিদের হামলা অব্যাহত থাকবে:
পশ্চিমা কর্মকর্তারা গোপনে জাহাজ শিল্পের কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে যে লোহিত সাগর ঘিরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। দুই আরব ও পশ্চিমা কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আই।
লোহিত সাগরে একের পর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি যোদ্ধারা। এর ফলে বাইডেন প্রশাসন নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে। যুদ্ধজাহাজ পাঠিয়েও হুথিতের থামাতে না পেরে এবার জাহাজগুলোর জন্যই বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। মার্কিন রণতরীতেও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা বলেছে, এই সরাসরি হামলার ফলে হুথিদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে বাইডেনের প্রশাসন। তবে সেখানে আছে নানা যদি কিন্তুর হিসেব-নিকেশ। সবশেষ ২০১৬ সালে হুথিদের আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে এবার বাইডেন প্রশাসনের হাত পা বাঁধা। তারা মনে করছে, এবার এমন কাজ করলে ইয়েমেন-সৌদি আরবের মাঝে চলমান শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে। আর সেই আলোচনা ভেস্তে গেলে যার পুরোপুরি ফায়দা নেবে ইরান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












