হামাসের বীরত্ব:
হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না -কাতারের প্রধানমন্ত্রী
, ১৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গাজার ওপর দখলদার সন্ত্রাসী ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুর রহমান বিন আলে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, পশ্চিমা প্রতিক্রিয়ায় এ অঞ্চলে বড় রকমের হতাশা সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম, ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকা-ের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম, অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদ- রক্ষা করে, এ ক্ষেত্রে তারা অন্তত তাই করবে। কিন্তু গাজা যুদ্ধকে অন্য যুদ্ধের মতো করে দেখা হয়নি।
ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন- গাজায় এই ধ্বংস, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে- চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা।
হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণাকে কাতারের প্রধানমন্ত্রী বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, এইসব ধ্বংসযজ্ঞের পর দিন শেষে হামাসকে নির্মূল করার ঘটনা কখনই ঘটবে না। সে কারণে চলমান সমস্যার রাজনৈতিক সমাধান করা ভালো বলে তিনি মত দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)