হাতের লেখা কেন ডিজিটাল যুগেও গুরুত্বপূর্ণ
, ১১ ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
তবুও গবেষণা বলছে, কাগজে কোনো কিছু হাতে লেখার কিছু মানসিক সুবিধা আছে এবং আধুনিক যন্ত্রপাতি এ সুবিধা কখনোই দিতে পারে না।
বেশিরভাগ গবেষণা থেকে দেখা যায়, মানুষ কম্পিউটারে কোনো কিছু লিখে মনে রাখার তুলনায় হাতে লিখে আরও ভালোভাবে কোনো কিছু মনে রাখতে পারে।
ভালো স্মৃতি ধরে রাখা থেকে শুরু উন্নত শিক্ষা ব্যবস্থার ফলাফল পর্যন্ত হাতে লেখার চর্চা চালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা তথ্য কীভাবে শিখি এবং মনে রাখি, তা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে।
হাতে লেখার সুবিধা:
হাতে লেখার অনেক উপকারিতা রয়েছে, যেগুলো প্রধানত লেখার প্রক্রিয়ায় একাধিক অনুভূতির উপস্থিতির কারণে।
হাতের লেখা এবং শেখার মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা থেকে জানা গেছে, কলম ধরতে, কাগজে চাপ দিতে এবং হাতের সাহায্যে অক্ষর ও শব্দ তৈরি করতে অনেক মনোযোগের প্রয়োজন হয়, যা একটি জটিল দক্ষতা। এই জটিল প্রক্রিয়া শব্দকে অক্ষরের সঙ্গে যুক্ত করার পাশাপাশি শিশুদের পড়তে এবং বানানে সাহায্য করে।
বয়স্করাও হাতে লেখার প্রচেষ্টার মধ্য দিয়ে উপকার পায়।
আরবি শিখছে এরকম ৪২ জন বয়স্ক অংশগ্রহণকারীকে নিয়ে একটি গবেষণা করা হয়। এতে দেখা যায়, টাইপিং বা শুধু দেখে যারা অক্ষর শিখেছেন তাদের তুলনায় যারা হাতে লিখে অক্ষর শিখেছিলেন, তারা দ্রুত অক্ষরগুলো শনাক্ত পারছিলেন, নাম বলার ক্ষেত্রে তাদের সুবিধা হচ্ছিল এবং নতুন শেখা অক্ষরগুলো উচ্চারণ করার সময়েও তারা ভালো করেছেন।
২০৫ জন তরুণের ওপর চালানো জরিপের মাধ্যমে আবিষ্কার করা গেছে, অনেক শিক্ষার্থী হাত দিয়ে লেখার সময় বেশি মনোযোগী থাকে এবং তাদের স্মৃতিশক্তিও ভালো থাকে, যা টাইপ করার তুলনায় বেশি কার্যকর। এটি নির্দেশ করে, আমরা যেভাবে তথ্য সংগ্রহ করি তার জন্য আমাদের স্পর্শের অনুভূতি অনেক গুরুত্বপূর্ণ।
গবেষক জানায়, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, হাত দিয়ে লেখার সময় পুরো মস্তিষ্ক সক্রিয় থাকে। কিন্তু টাইপ করার সময় মস্তিষ্কের ছোট ছোট কিছু অংশ কাজ করে। এর মানে, হাত দিয়ে লেখার সময় মস্তিষ্কের বেশি অংশ কাজ করে।
এই গবেষণায় আরও দেখা গেছে, হাত দিয়ে লেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, যা শেখার জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের আলফা ও থেটা তরঙ্গ শেখা ও মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, হাত দিয়ে লেখার সময় এই তরঙ্গগুলো সক্রিয় থাকে। কিন্তু টাইপ করার সময় তা থাকে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












