হাজীদের জেদ্দা থেকে মদিনা শরীফে নিয়ে যাবে ‘উড়ন্ত ট্যাক্সি’
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সামিন, ১৩৯১ শামসী সন , ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া হাজি ও ওমরাহ পালনকারীদের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার হোটেলগুলোতে উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে আনা-নেওয়ার পরিকল্পনা করছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মিনা অঞ্চলের মধ্যে সৌদিয়া অন্যতম বিমান সংস্থা যেটি জার্মানির ১০০টি ইলেকট্রিক লিলিয়াম জেট কেনার জন্য অর্থ বিনিয়োগ করেছে। সৌদিয়া গ্রুপের করপোরেট যোগাযোগ ও মুখপাত্র আব্দুল্লাহ আল শাহরানি বলেছেন, হজ্জ মৌসুমে তারা এই নতুন পরিবহন ব্যবহার করবেন।
আল শাহরানি আরও জানান, উড়ন্ত ট্যাক্সিগুলো চার থেকে ছয়জন যাত্রী বহন করতে পারে এবং এগুলো ফ্লাইটের সময় কমিয়ে আনবে। কারণ এই উড়ন্ত ট্যাক্সিগুলো ২৫০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এ ছাড়া এই ট্যাক্সিগুলোর কেবিনগুলো সাধারণ ট্যাক্সির চেয়ে পুরোপুরি আলাদা। এতে আসন বিন্যাসের একাধিক ব্যবস্থা রয়েছে।
সৌদির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্স জার্মানির ১০০টি লিলিয়াম জেটস কেনার চুক্তি করেছে। যেগুলো জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার বিভিন্ন হোটেলগুলোতে চলাচল করবে। কোনো ধরনের নির্গমন না থাকা এসব লিলিয়াম জেট টেকসই এবং কম সময়ের ভ্রমণ নিশ্চিত করবে।
জার্মানির তৈরি এ উড়ন্ত ট্যাক্সি সৌদি আরবে চালানোর অনুমোদন পাওয়াসহ সবকিছুতে সহায়তা করবে সৌদিয়া। সৌদির রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থাটি বর্তমানে ১০০টি স্থানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)