হাওরে ২ হাজার টাকায়ও মিলছে না শ্রমিক, হারভেস্টারের ভাড়া চার গুণ
, ০৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
টানা বৃষ্টির কারণে এক সপ্তাহের ব্যবধানে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কৃষিশ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। দুই হাজার টাকা দৈনিক মজুরিতেও শ্রমিক মিলছে না। অন্যদিকে ধানমাড়াই যন্ত্রে (হারভেস্টার) ধান কাটাতে গুনতে হচ্ছে চার গুণ পর্যন্ত বেশি ভাড়া। সব মিলিয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
করিমগঞ্জের বড় হাওরে হাঁটুসমান পানিতে কাঁচি দিয়ে ধান কাটছিলেন কৃষক সাইদুর রহমান। তাকে সহযোগিতা করছিল নবম শ্রেণিপড়–য়া এক ছেলে এবং দ্বাদশ শ্রেণির আরেক ছেলে। পরিবারের সবাই মিলে ধান কাটার এমন দৃশ্য এখন হাওরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে।
শিশুসন্তানদের নিয়ে পানিতে নেমে ধান কাটার বিষয়ে সাইদুর রহমান জানান, ধান কাটার শ্রমিক পাব কোথায়? গত এক সপ্তাহের ব্যবধানে তীব্র শ্রমিকসংকট দেখা দিয়েছে। বৃষ্টি শুরু হওয়ার আগে যে শ্রমিক পাওয়া যেত ৮০০ থেকে ১ হাজার টাকায়, সপ্তাহখানেকের ব্যবধানে সেই শ্রমিক এখন মিলছে না দেড় হাজার থেকে দুই হাজার টাকায়ও। সাতশ’ টাকা মণের ধানের জন্য দুই হাজার টাকা রোজে শ্রমিক নিলে কৃষকের থাকবে কী? সে জন্যই কূলকিনারা না পেয়ে পরিবারের সবাইকে নিয়ে নিজের ধান নিজেই কাটছি।’
পরিবারের ছয় সদস্য নিয়ে একইভাবে ধান কাটছেন বড়াটিয়া হাওরের কৃষক আবদুল কাদির। তিনি বলেন, তীব্র শ্রমিকসংকট আর হারভেস্টার মেশিনমালিকদের তালবাহানায় কৃষকেরাই মনে হচ্ছে সবচেয়ে অবহেলিত। টানা বৃষ্টির কারণে অনেক জমিতে হারভেস্টার মেশিনও যাচ্ছে না। যেগুলোতে পানি কম, সেগুলোতে গেলেও যেখানে প্রতি একরে ৬ থেকে ৭ হাজার টাকা ভাড়া হওয়ার কথা, সেখানে এখন দিতে হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। সে ধান ৬০০ থেকে ৭০০ টাকা মণ দরে বিক্রি করলে কৃষকেরা বাঁচবেন কী করে? সেটা দেখার যেন কেউ নেই।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুর রহমান বলেন, হাওরাঞ্চলের জন্য ৩৬৭টি কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে, যার ৭০ শতাংশ ভর্তুকি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে এই সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। প্রতি একর ধান কাটার জন্য ছয় হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে নিচু ও পানিবদ্ধ জমিতে কৃষকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণের সুযোগ রয়েছে। কিন্তু দুর্যোগকে পুঁজি করে অস্বাভাবিক ভাড়া নেওয়া উচিত নয়। বিষয়টি নিয়ে হারভেস্টারমালিক ও কৃষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রফতানি আয় কমেছে ২.০২ শতাংশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশপাশের দেশে থাকা সব মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শিগগির, মানতে হতে পারে যে শর্ত
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে অভিনব কায়দায় কাপড় লুট, গ্রেপ্তার ৫
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমালোচনার সুযোগ থাকুক, শক্তিশালী মিডিয়া চায় সরকার -তথ্য উপদেষ্টা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশে বাধার প্রতিবাদে মানববন্ধন
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না -তথ্যমন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অনেক আমলা এলএনজি কোম্পানির স্বার্থ রক্ষা করে’
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘মনকে সান্ত¡না দেই ফসল দিয়েছেন আল্লাহ, নিয়েছেনও তিনি’
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)