হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধনের ফটোসেশন, তারপর হাওয়া
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
হাওর-অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় প্রবল বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্রায় প্রতিবছরই দেখা দেয় বন্যা। ফলে ধান রক্ষায় প্রতিবছর সুনামগঞ্জ জেলার হাওরগুলোতে নির্মাণ করা হয় ফসলরক্ষা বাঁধ।
একই ধারাবাহিকতায় এ বছর ফসলের সুরক্ষায় সুনামগঞ্জ জেলার ৫৩টি হাওরে ৫৮৮ কিলোমিটার ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার। এতে বরাদ্দ ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। যা চলতি অর্থ বছরের ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে হাওরের বাঁধ নির্মাণ কাজ শতভাগ শেষ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
এদিকে নির্ধারিত ১৫ ডিসেম্বর জেলাব্যাপী বাঁধ নির্মাণ কাজের নাটকীয় উদ্বোধনের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে। ফলে এবারও হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির শঙ্কায় রয়েছেন হাওরের কৃষক।
গত রোববার (১৫ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার কাংলার হাওরের ১ নং প্রকল্পে বাঁধের উপরে মাটি ফেলে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এ সময় উপস্থিত ছিলো- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদদ রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাইসহ প্রকল্প বাস্তবায়নে থাকা অন্যান্য লোকজন।
দেখা যায়, এ প্রকল্পে বাঁধের গোড়া থেকে কয়েক টুকরি মাটি এনে বাঁধের উপরে রাখেন কয়েকজন শ্রমিক। অতিথিরা বাঁধে রাখা মাটিতে কোদাল রেখে ফটোসেশন করে। কর্মকর্তারা বাঁধের উপর থেকে চলে আসার সাথে সাথে পিআইসির লোকজন বাঁধের কোনও কাজ না করে প্রকল্পের সাইনবোর্ডসহ সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়ি চলে যায়।
জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ উপজেলায় নামমাত্র বাঁধের কাজ উদ্বোধন করেছেন সংশ্লিষ্টরা। লোক দেখানো এমন কাজের উদ্বোধনে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্ট হাওরের কৃষক ও সচেতন নাগরিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)