হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরাইল ও তার মিত্রদের জন্য বার্তা
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের ভূমধ্যসাগর সংলগ্ন হাইফা বন্দরে ইসরাইল-বিরোধী দুটি যৌথ অভিযান চালিয়েছে।
এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। গাজার রাফাহ শহরে সাম্প্রতিক ইসরাইলি গণহত্যার জবাবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। গাজার ওপর ইসরাইলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেয়া পর্যন্ত এ ধরনের আরও যৌথ অভিযান চালানো হবে বলে এই সম্মিলিত প্রতিরোধ সূত্র হুঁশিয়ারি দিয়েছে।
এ দুটি অভিযান রণাঙ্গনে ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয়ের এবং তাদের বহুমুখী বা বিচিত্রময় হামলার চমৎকার দৃষ্টান্ত। ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থল-সীমান্ত নেই যেমনটি রয়েছে ফিলিস্তিনি, লেবাননি ও সিরিয় প্রতিরোধ যোদ্ধাদের। তাই সাগরে ও আকাশ-পথে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাই আপাতত তাদের কর্মপন্থা। এইসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরাইল গাজার মজলুম ফিলিস্তিনিদের ওপর হামলা আরও তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরও বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সিনাইয়ের দিকে চলে যেতে বাধ্য করার পদক্ষেপ নিত।
ইসরাইলি লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরাইলগামী ও ইসরাইল-সম্পর্কিত এবং ইসরাইলের মিত্র ইঙ্গ-মার্কিন শক্তির জাহাজগুলোতে হামলা চালিয়ে ইয়েমেন প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। এইসব প্রতিরোধের কারণে ইসরাইলের এইলাত বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে যা ছিল পূর্ব এশিয়ার সঙ্গে ইসরাইলের যোগাযোগের এবং তেলআবিবের জন্য সুয়েজ খালের বিকল্প যোগাযোগের মাধ্যম।
অন্যদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও আল-আকসা তুফান নামক ফিলিস্তিনের ইসরাইল বিরোধী অভিযান শুরুর প্রায় পরপরই ফিলিস্তিনিদের প্রতি সহায়তা দিতে সামরিক অভিযান শুরু করেছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে তারা এ পর্যন্ত ১০০'রও বেশি অভিযান চালিয়েছে। এ ছাড়াও ইরাকের ইসলামী প্রতিরোধ শক্তি এইলাত বন্দর সংলগ্ন লোহিত সাগরের অঞ্চলগুলোসহ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরাইলের কারিশ গ্যাস ক্ষেত্রে ক্রমেই অভিযান জোরদার করেছে। এসব অঞ্চলে তারা ব্যবহার করেছে ৪০০ কিলোমিটার পাল্লার নানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
ওদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও গত বছরের আট অক্টোবর থেকে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক হামলা চালিয়ে ইসরাইলি সামরিক শক্তির, বিশেষ করে স্থল ও বিমান শক্তির এক বড় অংশকেই উত্তর ইসরাইলে মোতায়েন রাখতে বাধ্য করেছে। এ অঞ্চলে বসতি স্থাপনকারী প্রায় এক লাখ ইসরাইলি অন্যত্র চলে যেতে বাধ্য হওয়ায় ইসরাইল ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতিরও শিকার হয়েছে। তাই এটা স্পষ্ট হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা গাজার রাফাহয় যুদ্ধ অব্যাহত রাখার বিরুদ্ধে ইসরাইল ও তার সহযোগীদের প্রতি বড় ধরনের চাপ ও সতর্ক-বার্তা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।