হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরান জুন মাসে হওয়া প্রাথমিক সমঝোতার হালনাগাদ সংস্করণ তৈরির কাজ করছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালিতে নৌ চলাচল সংক্রান্ত নতুন শর্তাবলি।
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সূত্রটি জানায়, দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে এবং পরোক্ষ আলোচনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে। আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সেটিকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা।
পাকিস্তানের মধ্যস্থতা, সহায়তায় কাতার ও ওমান
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। পাশাপাশি কাতার ও ওমানও যোগাযোগ সহজ করা এবং প্রস্তাব আদান-প্রদানে সহায়তা করছে।
৬০ দিনের অন্তর্বর্তী পরিকল্পনা
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুই আঞ্চলিক সূত্র ও এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, আলোচনায় থাকা প্রস্তাবে প্রথমে ৬০ দিনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা কার্যকর করা হবে, যা পরে প্রয়োজন হলে বাড়ানো যেতে পারে।
এই পরিকল্পনা অনুযায়ী, ইরানের জলসীমার উত্তর করিডোর দিয়ে জাহাজ প্রবেশ করবে এবং ওমানের জলসীমার দক্ষিণ করিডোর দিয়ে জাহাজ বের হবে। পুরো ব্যবস্থাটি ইরানের সমন্বয়ে পরিচালিত হবে। অন্তর্বর্তী সময়ে কোনো ধরনের টোল বা ফি আদায় করা হবে না। ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালির মধ্যবর্তী নৌপথ থেকে নৌ-মাইন অপসারণে কাজ করবে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এ প্রস্তাবটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আলোচিত সম্ভাব্য ‘মিডল করিডোর’ বা ‘মাঝ বরাবর করিডোর’ ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে: ট্রাম্প
আলোচনা নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরান যদি সম্ভাব্য চুক্তি থেকে সরে আসে, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে’ এর ফলাফল জানা যেতে পারে।
মার্কিন কর্মকর্তাদের আশাবাদ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, যদিও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই এমন একটি চুক্তি হতে পারে, যা হরমুজ প্রণালি খুলে দিতে এবং সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নিতে সহায়তা করবে।
সম্ভাব্য চুক্তির খবরে আন্তর্জাতিক তেলের বাজারেও প্রভাব পড়েছে। আজ বুধবার (৫ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ ডলারের নিচে নেমে আসে। জুলাইয়ের পর এটিই প্রথমবার, যখন ব্রেন্টের দাম ৮০ ডলারের নিচে নেমেছে।
এখনও রয়েছে মতপার্থক্য
তবে সম্ভাব্য অগ্রগতির পরও আলোচনা পুরোপুরি মসৃণ নয়। পাকিস্তানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র চায় সব নৌপথ আন্তর্জাতিক বাণিজ্য ও চলাচলের জন্য খোলা থাকবে—এ বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা।
এছাড়া ইরান-ওমান আলোচনা এবং সম্ভাব্য ‘মিডল করিডোর’ নতুন চুক্তির মূল বিষয় হলেও, এর বিভিন্ন কারিগরি দিক নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোও চুক্তির প্রতিটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করার পক্ষে।
ইরানের অভিযোগ
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম সেপাহ নিউজ দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক হামলার হুমকি আলোচনার গতি কমিয়ে দিচ্ছে।
এক ইরানি সূত্রের বরাতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ট্রাম্পের হুমকিই ওমানের সঙ্গে সমঝোতা বিলম্বিত হওয়ার প্রধান কারণ। যতদিন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা থাকবে, ততদিন আলোচনা এগোবে না বলেও দাবি করা হয়েছে।
জুনের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তা করে এবং সেই সঙ্গে ৬০ দিনের বিস্তৃত আলোচনার ভিত্তি তৈরি করে। তবে পরবর্তীতে হরমুজ প্রণালি ও আশপাশে তেলবাহী জাহাজে হামলার পর সেই সমঝোতা ভেঙে পড়ে এবং দুই পক্ষের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।
এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বাহিনীও লোহিত সাগরে, বিশেষ করে সৌদি পতাকাবাহী জাহাজের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুথিদের কর্মকাণ্ড নতুন খসড়া সমঝোতায় সরাসরি অন্তর্ভুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












