হরতালে স্থবির বাস টার্মিনাল, ছাড়েনি দূরপাল্লার অধিকাংশ বাস
, ০৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বিএনপি-জামাতসহ সমমনা দলগুলোর দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রথম দিন গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছাড়েনি বেশিরভাগ বাস। তবে ঢাকা-ময়মনসিংহগামী এনা পরিবহণের বাস টার্মিনাল থেকে ছেড়েছে। এছাড়া সৌখিন পরিবহণের একটি বাস সকালে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এসব বাসের স্টাফরা জানান, যাত্রী না থাকায় তারা টার্মিনাল থেকে বাস ছাড়ছেন না। তবে নির্দিষ্ট সময় পর পর এনা পরিবহণের বাস ছেড়ে যেতে দেখা গেছে।
ঢাকা-জামালপুরগামী বৈশাখী পরিবহণের বাসের বুকিং মাস্টার আব্দুল মালেক বলেন, সকাল থেকে কোনো বাস টার্মিনাল থেকে ছাড়েনি। তবে বিকালে যাত্রী হলে ছাড়ার পরিকল্পনা আছে।
এনা বাসের কাউন্টারের স্টাফ নাহিদুর রহমান বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০টি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি বাসে ৪০ জন করে যাত্রী যাচ্ছেন।
এদিকে অবরোধ-হরতালে বাস না চলায় বিপাকে পড়েছেন গাড়ির স্টাফরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (রোববার) সন্ত্রাস, নৈরাজ্য-সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিকরা। দুপুর ১২টার দিকে শতাধিক শ্রমিক এ প্রতিবাদ সভায় অংশ নেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)