শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৩)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, সকাল ৬:৪৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৫
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৩)

একটি সূক্ষ্ম ধোঁকা:
যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সত্যের মাপকাঠি মানে না। তাদেরকে যখন বলা হয় তোমরা ছাহাবী বিদ্বেষী তখন তারা বলে, আমরাতো উনাদেরকে অনেক মুহব্বত করি, উনাদের ছানা-ছিফত করি ইত্যাদি ইত্যাদি। বিষয়টা হচ্ছে এমন যে, কোন ব্যক্তি কাউকে বললো আমি আপনার বাবাকে অনেক মুহব্বত করি, তবে আপনার বাবা এই খারাপ কাজ করতো, ঐ খারাপ কাজ করতো ইত্যাদি ইত্যাদি। বিষয়টা ঐ ছেলের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। সে কখনো এটা বিশ্বাস করবে না যে, ঐ ব্যক্তি তার বাবাকে মুহব্বত করে। ঠিক একইভাবে যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সত্যের মাপকাঠি মানে না, উনাদের সমালোচনা করে। তারা যতোই বলুক তারা উনাদেরকে মুহব্বত করে, এটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। তারা যদি এতোই মুহব্বত করে তাহলে উনাদেরকে সত্যের মাপকাঠি মানতে তাদের সমস্যা কোথায়?
মূলত তারা প্রকৃতপক্ষেই উনাদের বিদ্বেষী। মানুষ যাতে তাদেরকে তিরস্কার না করে এই জন্য তারা এই ধোঁকার আশ্রয় নিয়ে থাকে। না‘ঊযুবিল্লাহ!

উনাদের সমালোচনাকারীদের মূল উদ্দেশ্য:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হচ্ছেন সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম খুটি। তাই প্রথম যুগ থেকেই দেখা গিয়েছে শত্রুরা যখনই সম্মানিত দ্বীন ইসলাম ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মনে দ্বিধা ও সন্দেহের সৃষ্টি করতে চেয়েছে তখনই তারা উনাদেরকে আক্রমণের প্রথম লক্ষ্যবস্তু বানিয়েছে। আব্বাসীয় শাসক হারূনুর রশীদের যুগে মুসলিম নামধারী এই ধরণের এক গোষ্ঠীর প্রধান শাকির নামক এক ব্যক্তিকে গ্রেফতার করার পর অন্যান্য বিষয়ের মধ্যে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘তোমরা প্রথমেই সাধারণ মানুষকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি বিরূপ এবং সমালোচনা মুখী করে তোলো কেন? উত্তরে সে বলেছিল, সম্মানিত দ্বীন ইসলাম উনাকে হেয় ও অসত্য বলে পরিগণিত করাই এর মূল উদ্দেশ্য। কারণ, বর্ণনাকারীগণ যখন সন্দেহভাজন বলে প্রমাণিত হবেন তখন উনাদের বর্ণিত দ্বীন ব্যবস্থার আর কি-ই-বা নির্ভরযোগ্যতা বাকি থাকবে?
পরস্পরে যত মতপার্থক্যই থাকুক না কেন এই বিষয়ে বাতিল মতাদর্শের সকলকেই এক ও অভিন্ন দেখা গিয়েছে। প্রত্যেক যুগেই এরা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পূতঃপবিত্র চরিত্র মুবারক উনাদেরকে কলুষিত করার এবং উনাদের ব্যক্তিত্ব মুবারক উনাকে খাটো করে চিত্রিত করার হীন প্রচেষ্টা চালিয়েছে। বর্তমানে তাদেরই উত্তরসূরীরা সেই একই কাজে লিপ্ত রয়েছে। এরাই প্রচার করছে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি নন। না‘ঊযুবিল্লাহ! অথচ মহান আল্লাহ পাক তিনি উনাদের সম্পর্কে ঘোষণা মুবারক করেছেন-
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
অর্থ : মু’মিনগণ (হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা) মহান আল্লাহ পাক উনার সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছেন। উনাদের কেউ কেউ মহান আল্লাহ পাক উনার রাস্তায় শহীদ হয়েছেন এবং কেউ কেউ শহীদ হওয়ার প্রতীক্ষায় রয়েছেন। উনারা উনাদের সংকল্প এতটুকুও পরিবর্তন করেননি। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৩)
কাজেই উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি। আর যারা উনাদেরকে সত্যের মাপকাঠি মানবে না, উনাদের দোষ তালাশ করবে, উনাদেরকে সমালোচনার পাত্র বানাবে অর্থাৎ উনাদের শানের খিলাফ যে কোনো কথা বার্তা বলবে এবং আক্বীদাহ পোষণ করবে। তারা কাট্টা কাফির হবে, মালঊন হবে এবং বেঈমান ও মুরতাদ হিসেবে সাব্যস্ত হবে। না‘ঊযুবিল্লাহ! এদের থেকে সাবধান থাকা প্রত্যেক মুসলমানের জন্য ঈমানী দায়িত্ব।

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে