হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (৪)
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনারা আমল উনার মাপকাঠি:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেমনিভাবে সম্মানিত ঈমান উনার মাপকাঠি; একইভাবে আমল উনার মাপকাঠিও হচ্ছেন উনারা। সুবহানাল্লাহ!
এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
اتبعوا آثارنا ولا تبتدعوا فقد كفيتم
অর্থ : তোমরা আমাদের আছার বা পথ অনুসরণ করো। নতুন কোনো কিছু আবিষ্কার করো না। কেননা তোমাদের জন্য আমাদের অনুসরণই যথেষ্ট। সুবহানাল্লাহ! (আল ই’তিছাম ১/৭৯)
হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
كل عبادة لم يتعبدها اصحاب رسول الله صلى الله عليه وسلم فلا تعبدوها
অর্থ : প্রত্যেক ঐ ইবাদত যা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা করেননি। তোমরাও সেটা করো না। (আল ই’তিছাম ২/১৩২)
কাজেই প্রমাণিত হলো হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হচ্ছেন আমল উনার মাপকাঠি। উনাদেরকে সূক্ষ্মাতিসূক্ষ্ম-পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ-অনুকরণ করা ব্যতীত কস্মিনকালেও কেউ হিদায়েত লাভ করতে পারবে না।
উনাদের পথ ছেড়ে ভিন্ন পথে চলা জাহান্নামী হওয়ার কারণ:
মহান আল্লাহ তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
অর্থ : আর যে বা যারা সত্য প্রকাশিত হওয়ার পরও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধাচারণ করে এবং মু’মিন উনাদের প্রচলিত পথের বিরুদ্ধে চলে, আমি তাদেরকে ঐ দিকেই ফিরাবো যে দিকে সে ফিরেছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবো যা অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। না‘ঊযুবিল্লাহ! (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৫)
এখানে মু’মিন বলতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাই উদ্দেশ্য। কেননা উনারাই হচ্ছেন প্রথম ঈমানদার। আর উনাদের পথ থেকে বিচ্যুত হয়ে অন্য পথে গেলে তাদের যায় ঠিকানা হবে জাহান্নাম। না‘ঊযুবিল্লাহ!
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি উনাদের সম্মানিত ঈমান মুবারক উনার ঘোষণা মুবারক দিয়েছেন:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ
অর্থ : কিন্তু মহান আল্লাহ পাক তিনি আপনাদের অন্তর মুবারকে সম্মানিত ঈমান উনার মুহব্বত মুবারক সৃষ্টি করে দিয়েছেন এবং আপনাদের অন্তর মুবারকসমূহ সম্মানিত ঈমান উনার দ্বারা সৌন্দর্যম-িত করে দিয়েছেন। পক্ষান্তরে কুফরী, শিরকী, নাফরমানী ইত্যাদির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। (হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) উনারাই সঠিক পথপ্রাপ্ত। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা হুজুরাত শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭)
এখানে মহান আল্লাহ পাক তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্মানিত ঈমান মুবারক উনার প্রতি মুহব্বত মুবারক এবং উনাদের নিকট সমস্ত প্রকার কুফরী-শিরকী, ফিসক্ব-ফুজূর, নাফরমানীমূলক কাজ অপছন্দনীয় সেটা স্পষ্টভাবে ঘোষণা মুবারক করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












