হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (৩)
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
‘হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি’ বলতে কি বুঝায়?
প্রত্যেক জিনিস যাচাই করার জন্য একটি যন্ত্র থাকে। যা দ্বারা বুঝা যায় যে সেটা ঠিক রয়েছে। ঠিক পরবর্তী উম্মত বা কোনো কাফির বা মুনাফিক্ব সে যদি নিজেকে ঈমানদার বা মুসলমান দাবি করে সেক্ষেত্রে তার ঈমানের পরিমাপক কি হবে? সেটা কিভাবে মাপা হবে? কিভাবে নির্ণয় করা হবে যে সে সত্যিকারার্থেই ঈমানদার। আর এক্ষেত্রেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাই হচ্ছেন মাপকাঠি। উনাদের মতো ঈমান আনতে পারলেই একজন মানুষ ঈমানদার হতে পারবে। মুসলমান হতে পারবে।
মূল কথা হচ্ছে, ‘হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি’ বলতে পরবর্তী উম্মতের ঈমান, আমল, আক্বীদাহ, মুহব্বত, খিদমত অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ন্যায় হতে হবে। তাহলেই সে একজন ঈমানদার, মুসলমান হিসেবে পরিগণিত হবে। যদি উনাদের খিলাফ হয় তাহলে সে কখনোই ঈমানদার, মুসলমান হিসেবে পরিগণিত হবে না।
এটা কোনো মানুষ নির্ধারণ করেনি বরং স্বয়ং মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারাই নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
উনারা সম্মানিত ঈমান উনার মাপকাঠি:
মহান আল্লাহ পাক তিনি মুনাফিকদের হঠকারিতার বিষয় উল্লেখ করে ইরশাদ মুবারক করেন-
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ
অর্থ : যখন তাদেরকে (মুনাফিকদেরকে) বলা হয়, মানুষগণ অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে সম্মানিত ঈমান মুবারক এনেছেন, তোমরাও সেভাবে ঈমান আনো। তখন তারা বলে আমরাও কি নির্বোধদের মতো ঈমান আনবো? মনে রেখো প্রকৃতপক্ষে তারাই নির্বোধ; কিন্তু তারা সেটা বুঝে না। (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৩)
রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে বলেন-
وَإِذَا قِيلَ لَهُمْ صَدِّقُوا كَمَا صَدَّقَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ : যখন তাদেরকে (মুনাফিকদেরকে) বলা হয়, যেভাবে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বিশ্বাস স্থাপন করেছেন অর্থাৎ সম্মানিত ঈমান মুবারক এনেছেন, তোমরাও সেভাবে বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। সুবহানাল্লাহ! (তাফসীরে ত্ববারী ১/৩০১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
فَاِنْ اٰمَنُوْا بِـمِثْلِ مَا اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا
অর্থ : যদি তারা অর্থাৎ লোকেরা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মতো সম্মানিত ঈমান মুবারক আনতে পারে, তাহলে অবশ্যই তারা সম্মানিত হিদায়েত মুবারক লাভ করবে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৩৭)
উপরোক্ত পবিত্র আয়াত শরীফদ্বয় উনাদের মধ্যে মহান আল্লাহ পাক তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান এনেছেন সেভাবে ঈমান আনতে হবে। অন্যথায় ঈমানদার হিসেবে পরিগণিত হবে না। তাহলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যে, সম্মানিত ঈমান উনার মাপকাঠি সেটা বলার অপেক্ষাই রাখে না।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












