হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (২)
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
অপর বর্ণনায় রয়েছেন-
عن حَضْرَتْ جابر بن عبد الله رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قال قال رسول الله صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ اخْتَارَ أَصْحَابِي عَلَى جَمِيعِ الْعَالَمِينَ، سِوَى النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ، وَاخْتَارَ لِي مِنْ أَصْحَابِي أَرْبَعَةً، حضرت أبو بكر عليه السلام وحضرت عمر عليه السلام وحضرت عثمان عليه السلام وحضرت علي عليه السلام فَجَعَلَهُمْ خَيْرَ أَصْحَابِي، وفي أصحابي كلهم خير
অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে শুধু হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ব্যতীত সমস্ত আলমের উপর, সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মনোনীত করেছেন। আর আমার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্য থেকে বিশেষভাবে ৪ জনকে মনোনীত করেছেন। উনারা হচ্ছেন- ১. সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম, ২. সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম, ৩. সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম, ৪. ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম। অতঃপর উনাদেরকে করা হয়েছে আমার সর্বশ্রেষ্ঠ ছাহাবী। আর আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রত্যেকেই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ! (রিয়াদুল জান্নাহ বিতাখরীজে উছূলিস সুন্নাহ ২৭০ নং পৃষ্ঠা)
কিন্তু অত্যন্ত আফসুস ও পরিতাপের বিষয় হচ্ছে- উনাদের এতো ফযীলত মুবারক থাকার পরও কিছু গোমরাহ ও পথভ্রষ্ট গোষ্ঠী উনাদের শান মুবারকে ধৃষ্টতা দেখায়, তারা উনাদেরকে সত্যের মাপকাঠি মানতে নারাজ, উনাদেরকে সমালোচনার পাত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে, উনাদের শান মুবারকে বিভিন্ন কটূক্তিমূলক কথা প্রচার করছে। না‘ঊযুবিল্লাহ! যদিও তাদের মুরব্বীদের বিরুদ্ধে বললে তারা তেলে-বেগুনে জ্বলে উঠে। এরা মূলত কাফিরদের এজেন্ট হিসেবে কাজ করে, সাধারণ মুসলমানদেরকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ব্যাপারে বিভ্রান্ত করছে। না‘ঊযুবিল্লাহ!
কারণ যদি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ব্যাপারে মানুষের মধ্যে সন্দেহ ঢুকানো যায়, বিদ্বেষ তৈরী করা যায়, উনাদেরকে সমালোচনার পাত্র বানানো যায়। তাহলে সত্যিকারের যে দ্বীন ইসলাম সেটা আর খুঁজে পাওয়া যাবে না। মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ নিয়েও তখন সহজেই সন্দেহের প্রশ্ন ছুড়ে দেয়া যাবে। মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফও অস্বীকার করা সহজ হয়ে যাবে। কারণ পরবর্তী উম্মত উল্লেখিত বিষয়সমূহ পেয়েছেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মাধ্যমেই। উনারা হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং পরবর্তী উম্মতের মাঝে সেতুবন্ধন। সুবহানাল্লাহ!
তাদের এই মিথ্যাচার আর ধোঁকা থেকে সাধারণ মুসলিম উম্মাহ যেন নিজেদের ঈমান ও আমল রক্ষা করতে পারে সে কারণেই নিম্নে ‘হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি’ এ বিষয়ে দলীলভিত্তিক আলোচনা পেশ করা হবে। ইনশাআল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












