হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে বদ মাযহাব, বদ আক্বীদা ও বাতিল ফিরক্বা কর্তৃক উত্থাপিত সমালোচনা সমূহের দলীলসম্মত জাওয়াব (২২)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ফযীলত ও মর্যাদা:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এতই বেমেছাল ফাযায়িল-ফযীলত ও মর্যাদা-মর্তবার অধিকারী যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কোন সমালোচনা করা যাবে না। আর যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করবে তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে না। কেননা পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অতিসত্ত্বর এমন একটি দল বের হবে যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে গালি দিবে, নিন্দা করবে, তিরস্কার করবে, নাক্বেছ বা অসম্পূর্ণ মনে করবে, সমালোচনা করবে। সাবধান! তাদের সঙ্গে তোমরা উঠা-বসা করবে না, খাওয়া-দাওয়া করবে না, পানাহার করবে না, তাদের সঙ্গে কোন বৈবাহিক সম্পর্ক রাখবে না। তাদের মেয়েকে তোমরা বিবাহ করবে না, তাদের সঙ্গে তোমাদের মেয়েকে বিবাহ দিবে না, তাদের পিছনে নামায পড়বে না এবং তাদের জানাযায় শরীক হবে না। (কানযুল উম্মাল)
অতএব প্রমাণিত হলো যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কোন সমালোচনা করা সম্পূর্ণরূপেই হারাম-নাজায়িয। যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করবে তাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখাও হারাম।
আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেহেতু সত্যের মাপকাঠি বা মিয়ারে হক্ব সেহেতু ঈমান আক্বীদার ব্যাপারে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে ঈমান-আক্বীদা পোষণ করেছেন, ঈমান এনেছেন, ক্বিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতকে সেভাবেই ঈমান আক্বীদা পোষণ করতে হবে, ঈমান আনতে হবে।
কেননা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হলেন প্রকৃত মু’মিন। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “যাঁরা ঈমান এনেছেন, হিজরত করেছেন, মহান আল্লাহ পাক উনার পথে জিহাদ করেছেন এবং যাঁরা আশ্রয় দান করেছেন ও খিদমত করেছেন উনারাই প্রকৃত মু’মিন। উনাদের জন্যে রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযিক। ” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৭৪)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, (“হে আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) যদি তারা (অর্থাৎ মুনাফিকরা) আপনাকে প্রতারিত করতে চায়, তবে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি আপনাকে স্বীয় সাহায্য ও মু’মিনগণ দ্বারা (অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম দ্বারা) শক্তিশালী করেছেন। ” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৬২)
উপরোক্ত আয়াত শরীফ দ্বারা এটাই প্রমাণিত হলো যে, সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হলেন প্রকৃত মু’মিন ও সত্যের মাপকাঠি বা মিয়ারে হক্ব। কারণ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নিজেদের জান-মাল দিয়ে সর্বোচ্চভাবে খিদমত মুবারকের আঞ্জাম দিয়েছেন। সুতরাং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে সমালোচনা করার অর্থই হলো পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের বিরোধিতা করা। নাঊযুবিল্লাহ!
সুতরাং যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের বিরোধিতা করবে সে কাট্টা কাফির হয়ে চিরজাহান্নামী হবে। নাঊযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মুজাদ্দিদে আ’যম, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ছোহবত মুবারকের মাধ্যমে তাক্বওয়া তথা মহান আল্লাহ পাক উনার ভয় অন্তরে পয়দা করে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি মুহব্বত রাখা, উনাদের প্রতি সুধারণা পোষণ করার তাওফিক দান করুন। আমীন। (চলবে)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।