হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে বদ মাযহাব, বদ আক্বীদা ও বাতিল ফিরক্বা কর্তৃক উত্থাপিত সমালোচনা সমূহের দলীলসম্মত জাওয়াব (১০)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ফযীলত ও মর্যাদা:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের এতই বেমেছাল ফযীলত যে, উনাদের পরবর্তী উম্মতগণ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জন্য দুয়া করেছেন। যেমন, মহান আল্লাহ পাক তিনি কালামে পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “যারা উনাদের পরে আসবেন উনারা বলবনে, আয় আমাদের মহান রব! আমাদেরকে এবং ঈমান আনয়নে অগ্রগামী আমাদের ভাইদের (অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের) ক্ষমা করুন। এবং ঈমানদার তথা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদরে ব্যাপারে আমাদের অন্তরে কোন প্রকার বিদ্বেষ রাখবেন না। আয় আমাদের মহান রব! আপনি দয়ালু ও পরম করুনাময়। (পবিত্র সূরা হাশর শরীফ-১০)
উক্ত পবিত্র আয়াত শরীফের তাফসীরে ক্বাযী ছানাউল্লাহ পানিপথী মুজাদ্দেদী হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত ও সর্বজনমান্য তাফসীরের কিতাব “তাফসীরে মাযহারীতে” উল্লেখ করেছেন যে, মহান আল্লাহ পাক তিনি এ আয়াত শরীফে বলেছেন, “যারা উনাদের পরে এসেছেন অর্থাৎ যে সকল ঈমানদারগণ, হযরত মুহাজির ও আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পরে এসেছেন এবং মক্কা শরীফ বিজয়ের পর ইসলাম কবুল করে যারা ছাহাবীর মর্যাদা লাভ করেছেন এবং ক্বিয়ামত পর্যন্ত যে সকল ঈমানদারগণ আসতে থাকবেন এই আয়াত শরীফ দ্বারা উনাদের সকলকেই বুঝানো হয়েছে।
এরপর বলা হয়েছে, “উনারা বলেন, আয় আমাদের মহান রব! যারা আমাদের পূর্ববর্তী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা কতই না বেমেছাল মর্যাদার অধিকারী। উনারা ঈমান পেয়েছিলেন সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক থেকে। তাই উনারা আমাদের অগ্রগামী এবং উনারাই আমাদের দ্বীনি ভাই। সুতরাং আমরা (পরবর্তীগণ) আপনার নিকট দুয়া করছি, আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ঈমান আনয়নে অগ্রগামী আমাদের দ্বীনি ভাই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকেও ক্ষমা করুন এবং উনাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন প্রকার বিদ্বেষ রাখবেন না।
সুতরাং, যেখানে হযরত মুহাজির ও আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাসহ সকল ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ব্যাপারে অন্তরের মধ্যে কোন প্রকার হিংসা-বিদ্বেষ না রাখার ব্যাপারে বলা হয়েছে সেক্ষেত্রে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করা সম্ভব হয় কি করে!
অতএব হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করা সম্পূর্ণই নিষিদ্ধ। কারণ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সমালোচনার উর্ধ্বে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সকলেই মাহ্ফূয বা সংরক্ষিত। যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করবে তাদের উপর মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে লা’নত বা অভিসম্পাত এবং তাদের জন্য নির্ধারিত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি ও জাহান্নাম।
কাজেই আরো স্পষ্টভাবেই প্রমাণিত হলো যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সমালোচনা করার অর্থই হলো সে কাট্টা কাফির হয়ে চিরজাহান্নামী হবে। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ছোহবত মুবারকের মাধ্যমে তাক্বওয়া তথা মহান আল্লাহ পাক উনার ভয় অন্তরে পয়দা করে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি মুহব্বত রাখা, উনাদের প্রতি সুধারণা পোষণ করার এবং উনাদের জন্য দুয়া করার তাওফিক দান করুন। আমীন।
(অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।