মহিলা ছাহাবীদের জীবনী মুবারক
হযরত খালিদা বিন্তুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৬ জুন, ২০২৪ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
একজন সম্মানিতা মহিলা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা এবং প্রখ্যাত ছাহাবী হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ফুফু। হিজরত মুবারকের প্রথম বৎসরেই তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। এই সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, আমি কুবায় আমার একটি খেজুর বাগানের ফল নিচ্ছিলাম। এমনি মুহূর্তে জনৈক ব্যক্তি সংবাদ দিলো যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আগমন করেছেন। তাওরাত পাঠপূর্বক আমি উনার সত্য নবী হওয়া সম্পর্কে অবগত ছিলাম। সুতরাং আমি (খেজুর) গাছের উপর বসেই তাকবীর ধ্বনি উচ্চারণ করলাম। আমার ফুফু হযরত খালিদা বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি গাছের তলায় উপবিষ্ট ছিলেন। তিনি মন্তব্য করলেন; হে আবদুল্লাহ! মহান আল্লাহ পাক উনার শপথ! তুমি যদি হযরত মূসা ইবনে ইমরান আলাইহিস সালাম উনার আগমন বার্তা শুনতে তাহলে আরো অধিক আনন্দিত হতে। আমি বললাম; হে ফুফু! মহান আল্লাহ পাক উনার কসম! ইনি হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনারই ভাই। তিনি যে দ্বীনসহ প্রেরিত হয়েছিলেন, ইনিও সেই দ্বীন নিয়েই প্রেরিত হয়েছেন। তখন হযরত খালিদা বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র! তবে কি ইনি সেই সম্মানিত নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? যাঁর সম্পর্কে আমাদেরকে অবগত করা হতো যে, তিনি ক্বিয়ামতের কাছাকাছি সময়ে আবির্ভূত হবেন? আমি বললাম; হ্যাঁ, ইনিই হচ্ছেন তিনি যিনি ক্বিয়ামতের কাছাকাছি সময়ে আগমন করবেন। তখন হযরত খালিদা বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, তবে ঠিকই আছে। অতঃপর তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। (উসুদুল গাবা, ইসলামী বিশ্বকোষ)
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতা হারাম খেলে, তার তাছীর সন্তানের উপরও পড়ে
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












